ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। সেইসঙ্গে মোদি তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন, নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হবে।

ট্রাম্প বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘আমি চাই না, আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে ভাবুন। আমি তার (মোদির) রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে, কেউ কয়েক মাস থেকেছে, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন। তবে তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে।

তার ভাষ্য, ‘ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তারা আমাকে আশ্বস্ত করেছে, খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প

আপডেট সময় ০৩:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। সেইসঙ্গে মোদি তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন, নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হবে।

ট্রাম্প বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন। সঙ্গে সঙ্গে তিনি বলেন, ‘আমি চাই না, আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে ভাবুন। আমি তার (মোদির) রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। প্রতি বছরই নতুন নেতৃত্ব এসেছে, কেউ কয়েক মাস থেকেছে, কেউ আরও কম। কিন্তু আমার বন্ধু অনেক বছর ধরে আছেন। তিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে তিনি শান্তির পথে প্রধান বাধা হিসেবে স্বীকার করেন। তবে তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে।

তার ভাষ্য, ‘ভারত যদি তেল না কেনে, বিষয়টা অনেক সহজ হয়ে যায়। তারা আমাকে আশ্বস্ত করেছে, খুব শিগগির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। যুদ্ধ শেষ হলে তারা আবার রাশিয়ার সঙ্গে লেনদেন করতে পারবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481