ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

মোদির বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?: গ্রেফতারের আশঙ্কায় ভারতীয় গায়িকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছে। মূলত পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে তিনি আগাম জামিন চাইলে তা গ্রহণযোগ্য হয়নি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন নেহা।

তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।

তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।

নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

মোদির বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?: গ্রেফতারের আশঙ্কায় ভারতীয় গায়িকা

আপডেট সময় ১২:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছে। মূলত পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে তিনি আগাম জামিন চাইলে তা গ্রহণযোগ্য হয়নি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন নেহা।

তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।

তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।

নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481