ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকে হয়রানির শিকার হয়েছেন গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। উবার চালক তাকে ‘অতিরিক্ত মোটা’ হওয়ার কারণে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মাইকেল কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত। টুইচে তার ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন মাইকেল। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সাথে মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তার গাড়িতে আমাকে নেয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে মাইকেলকে উবারের গাড়িচালককে বলতে দেখা যায়, ‘আপনি বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এরপর মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এ প্রসঙ্গে উবারের একজন মুখপাত্র নিউইয়র্ক পোস্টকে বলেন, কোম্পানি ওই চালকের প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বাতিল করেছে। তিনি আরও বলেন, উবার অ্যাপ ব্যবহার করার সময় প্রত্যেকেরই স্বাগত, নিরাপদ এবং সম্মানিত বোধ করার অধিকার রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের!

আপডেট সময় ১০:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকে হয়রানির শিকার হয়েছেন গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। উবার চালক তাকে ‘অতিরিক্ত মোটা’ হওয়ার কারণে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মাইকেল কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত। টুইচে তার ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন মাইকেল। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সাথে মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তার গাড়িতে আমাকে নেয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে মাইকেলকে উবারের গাড়িচালককে বলতে দেখা যায়, ‘আপনি বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এরপর মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এ প্রসঙ্গে উবারের একজন মুখপাত্র নিউইয়র্ক পোস্টকে বলেন, কোম্পানি ওই চালকের প্ল্যাটফর্মে প্রবেশাধিকার বাতিল করেছে। তিনি আরও বলেন, উবার অ্যাপ ব্যবহার করার সময় প্রত্যেকেরই স্বাগত, নিরাপদ এবং সম্মানিত বোধ করার অধিকার রয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481