ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোটরসাইকেলে এসে অটোরিকশায় আগুন দিয়েই পালালেন দুবৃর্ত্তরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অটোরিকশার সামনের, পেছনের ও উপরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো অবস্থায় ছিলো। হঠাৎ একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সামনের, পেছনের ও উপরের অনেকখানি অংশ পুঁড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘রাতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে একটি অটোরিকশায় অগ্নিসংযোগের খবর পাই। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক থানা পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায় নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

ওসি জানান, তিনি নিজেও টহলে আছেন। যে স্থানগুলোতে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে সেই সব জায়গায় পুলিশের টহল অব্যাহত আছে।

যে কোনো ধরণের নাশকতা রোধে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সামাজিকমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণ: আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

মোটরসাইকেলে এসে অটোরিকশায় আগুন দিয়েই পালালেন দুবৃর্ত্তরা

আপডেট সময় ০১:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অটোরিকশার সামনের, পেছনের ও উপরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা রাস্তার পাশে থামানো অবস্থায় ছিলো। হঠাৎ একটি মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সামনের, পেছনের ও উপরের অনেকখানি অংশ পুঁড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘রাতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে একটি অটোরিকশায় অগ্নিসংযোগের খবর পাই। এ খবর পাওয়ার পর তাৎক্ষণিক থানা পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায় নি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’

ওসি জানান, তিনি নিজেও টহলে আছেন। যে স্থানগুলোতে নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে সেই সব জায়গায় পুলিশের টহল অব্যাহত আছে।

যে কোনো ধরণের নাশকতা রোধে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481