ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মিয়ানমারে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা, উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনো অব্যাহত। সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায়ই বিমান হামলার ঘটনা ঘটে, যার বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবায়িন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা আঘাত হানে এক ব্যস্ত চায়ের দোকানে। হামলায় ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক।

এক উদ্ধারকর্মী বলেন, হামলার ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বলেন, হামলায় চায়ের দোকান এবং আশপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন ব্যাংককের মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায়।

গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায়। চলতি মাসের শেষে কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

আপডেট সময় ০১:২০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারে বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা, উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনো অব্যাহত। সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায়ই বিমান হামলার ঘটনা ঘটে, যার বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয়।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সাগাইং অঞ্চলের তাবায়িন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোমা আঘাত হানে এক ব্যস্ত চায়ের দোকানে। হামলায় ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তথ্য প্রদানকারীরা নাম প্রকাশে অনিচ্ছুক।

এক উদ্ধারকর্মী বলেন, হামলার ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বলেন, হামলায় চায়ের দোকান এবং আশপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এদিকে, শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন ব্যাংককের মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায়।

গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায়। চলতি মাসের শেষে কয়েক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481