ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না হলে নির্বাচনে যাবে না জাপা (আনিস)

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে গতকাল রোববার বৈঠকে এ অবস্থান জানিয়েছে দলটি।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা অংশ নেন। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান কমনওয়েলথ মহাসচিবকে জানান, নির্বাচনে জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দু’ভাগে বিভক্ত। মব চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নেতাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। মামলা প্রত্যাহার এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে, জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে না।

বৈঠকের পর এসব তথ্য সাংবাদিকদের জানিয়ে মাসরুর মওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে, জাতীয় পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের পরিবেশ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না হলে নির্বাচনে যাবে না জাপা (আনিস)

আপডেট সময় ১১:০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নেবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। ঢাকা সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে গতকাল রোববার বৈঠকে এ অবস্থান জানিয়েছে দলটি।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা অংশ নেন। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান কমনওয়েলথ মহাসচিবকে জানান, নির্বাচনে জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দু’ভাগে বিভক্ত। মব চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। নেতাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। মামলা প্রত্যাহার এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে, জাপা নির্বাচনে অংশগ্রহণ করবে না।

বৈঠকের পর এসব তথ্য সাংবাদিকদের জানিয়ে মাসরুর মওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে, জাতীয় পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের পরিবেশ নেই।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481