ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনো নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। প্রশাসন দুই ভাগে বিভক্ত, মব কালচার চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার ওপর জুলাই-আগস্ট মাসে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, পাশাপাশি অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।

বৈঠক শেষে প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মওলা গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা। জবাবে তাদের চেয়ারম্যান জানান—জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন উপযোগী পরিবেশ নেই।

তিনি বলেন, জুলাই–আগস্টে সিনিয়র নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা এখনো প্রত্যাহার হয়নি। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় অনেক নেতা বিপাকে আছেন।

মাশরুর মওলা আরও জানান, এসব শর্ত পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—এই বার্তাই স্পষ্টভাবে কমনওয়েলথ প্রতিনিধি দলকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

আপডেট সময় ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, দেশে এখনো নির্বাচনের মতো লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে ওঠেনি। প্রশাসন দুই ভাগে বিভক্ত, মব কালচার চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। তার ওপর জুলাই-আগস্ট মাসে দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, পাশাপাশি অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না।

বৈঠক শেষে প্রেসিডিয়াম সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাশরুর মওলা গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা। জবাবে তাদের চেয়ারম্যান জানান—জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন উপযোগী পরিবেশ নেই।

তিনি বলেন, জুলাই–আগস্টে সিনিয়র নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা এখনো প্রত্যাহার হয়নি। আবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় অনেক নেতা বিপাকে আছেন।

মাশরুর মওলা আরও জানান, এসব শর্ত পূরণ না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—এই বার্তাই স্পষ্টভাবে কমনওয়েলথ প্রতিনিধি দলকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481