ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

মাহদীকে গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে, জরুরি সেবার অংশ হিসেবে শুধু অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল শহরের শায়েস্তানগর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

মাহদীকে গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

আপডেট সময় ১২:৪৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত আছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক ঘণ্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দেওয়ায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে, জরুরি সেবার অংশ হিসেবে শুধু অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসানকে ডিবি পুলিশের একটি দল শহরের শায়েস্তানগর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481