ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

মামদানিকে ঠেকাতে কুওমোকে সমর্থন মেয়র অ্যাডামসের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন বর্তমান নগরপিতা এরিক অ্যাডামস।

নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে নগরের ইস্ট হারলেমে এক অনুষ্ঠানে সাবেক গভর্নরকে আনুষ্ঠানিক এ সমর্থনের কথা জানান তিনি।

এ ঘোষণার আগে কুওমোকে আলিঙ্গন করেন অ্যাডামস।

সমর্থনের বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, কখনও কখনও ‘ভাইদের মধ্যে লড়াই হয়’।

তিনি বলেন, কুওমোর সঙ্গে মিলে নির্বাচনি প্রচার চালানোর এখনই সময়।

অ্যাডামসের ভাষ্য, সময় এসেছে পরিবারের জন্য লড়াইয়ের। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে কুওমোকে সঙ্গে নিয়ে পরিবারের জন্য লড়াই করতে চান তিনি।

কয়েকটি জরিপে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়রের অনেক পিছিয়ে থাকার পর গত মাসে পুনর্নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ান এরিক অ্যাডামস।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনের শেষের দিকে এসে সমর্থনের জন্য অ্যাডামসকে ধন্যবাদ জানান কুওমো।

তিনি বলেন, বর্তমান মেয়র তার উচ্চাকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রেখেছেন। কারণ নিউ ইয়র্ক সিটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন, জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

কুওমো বলেন, মামদানি যাতে পরবর্তী মেয়র হতে না পারেন, সে জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে।

নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত দিনগুলোতে কুওমোর সঙ্গে মেয়র অ্যাডামস প্রচারে নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ দুজনকে সর্বশেষ বুধবার রাতে একসঙ্গে দেখা যায় নিউ ইয়র্ক নিকস গেমের বাইরে। মেয়র প্রার্থীদের চূড়ান্ত বিতর্কের পর পাশাপাশি ছিলেন তারা।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে শনিবার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

মামদানিকে ঠেকাতে কুওমোকে সমর্থন মেয়র অ্যাডামসের

আপডেট সময় ১১:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন বর্তমান নগরপিতা এরিক অ্যাডামস।

নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে নগরের ইস্ট হারলেমে এক অনুষ্ঠানে সাবেক গভর্নরকে আনুষ্ঠানিক এ সমর্থনের কথা জানান তিনি।

এ ঘোষণার আগে কুওমোকে আলিঙ্গন করেন অ্যাডামস।

সমর্থনের বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, কখনও কখনও ‘ভাইদের মধ্যে লড়াই হয়’।

তিনি বলেন, কুওমোর সঙ্গে মিলে নির্বাচনি প্রচার চালানোর এখনই সময়।

অ্যাডামসের ভাষ্য, সময় এসেছে পরিবারের জন্য লড়াইয়ের। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে কুওমোকে সঙ্গে নিয়ে পরিবারের জন্য লড়াই করতে চান তিনি।

কয়েকটি জরিপে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়রের অনেক পিছিয়ে থাকার পর গত মাসে পুনর্নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ান এরিক অ্যাডামস।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনের শেষের দিকে এসে সমর্থনের জন্য অ্যাডামসকে ধন্যবাদ জানান কুওমো।

তিনি বলেন, বর্তমান মেয়র তার উচ্চাকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রেখেছেন। কারণ নিউ ইয়র্ক সিটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন, জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

কুওমো বলেন, মামদানি যাতে পরবর্তী মেয়র হতে না পারেন, সে জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে।

নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত দিনগুলোতে কুওমোর সঙ্গে মেয়র অ্যাডামস প্রচারে নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ দুজনকে সর্বশেষ বুধবার রাতে একসঙ্গে দেখা যায় নিউ ইয়র্ক নিকস গেমের বাইরে। মেয়র প্রার্থীদের চূড়ান্ত বিতর্কের পর পাশাপাশি ছিলেন তারা।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে শনিবার।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481