ঢাকা ১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Logo ২০২৬ হতে পারে রেকর্ডভাঙা গরমের বছর

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। এ দেশের অগ্রগতি থেমে থাকে মাদকে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতারা।

এ সময় ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমূলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারও স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।

তিনি আরও বলেন, আমাদের সমাজে মাদকের কারবার করে ২ থেকে ৩ শতাংশ মানুষ। কিন্তু আমার বাকি ৯৭ থেকে ৯৮ শতাংশ মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদের সঙ্গে নিয়ে এই সমাজকে আমরা মাদকমুক্ত করব ইনশাআল্লাহ।

ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্য নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

আপডেট সময় ১২:২১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোনো বিকল্প নেই। এ দেশের অগ্রগতি থেমে থাকে মাদকে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এর একটি অফিসে বনশ্রী সমমনা পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বনশ্রী সমমনা পরিষদের নেতারা।

এ সময় ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাদক র্নিমূলে বিএনপি সবসময় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এই দেশে মাদক কারবারি কিংবা মাদক গ্রহীতা কারও স্থান হবে না। সমাজের প্রতিটি স্থান থেকে মাদক কারবারিদের চিহ্নিত করতে হবে। সে জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং জনগণের অংশগ্রহণ।

তিনি আরও বলেন, আমাদের সমাজে মাদকের কারবার করে ২ থেকে ৩ শতাংশ মানুষ। কিন্তু আমার বাকি ৯৭ থেকে ৯৮ শতাংশ মানুষ মিলেও তাদের প্রতিরোধ করতে পারছি না একমাত্র আইনের দুর্বলতার জন্য। এই সমাজ গড়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে, আপনাদের সঙ্গে নিয়ে এই সমাজকে আমরা মাদকমুক্ত করব ইনশাআল্লাহ।

ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, আপনারা জানেন যে আমরা বাড্ডা, ভাটারা, রামপুরা ও হাতিরঝিল আংশিক এলাকায় ইতোমধ্যেই ঘোষণা করেছি এসব এলাকায় মাদক কারবারি এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের কাজ করার সুযোগকে সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক, বনশ্রী সোসাইটি সমমনা পরিষদের সভাপতি মো. শাহাবুদ্দিন শিকদার, ড. রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা এম এ মতিনসহ সমমনা পরিষদের অন্য নেতারা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481