ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, নিহতের স্বামী হাফেজ হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার দুপুরের খাবার খেয়ে তিনি মসজিদে চলে যান। তখন মুকুল বেগম ঘরেই ছিলেন।

সন্ধ্যার দিকে প্রতিবেশী এক নারী তার বাড়িতে যান। দরজা খোলা দেখে ঘরে ঢোকার পর মেঝেতে রক্তাক্ত অবস্থায় মুকুল বেগমের জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় কিছু বাসিন্দা ব্যক্তিগত দ্বন্দ্বের সম্ভাবনার কথা উল্লেখ করলেও পুলিশ এখনো কোনো সম্ভাব্য কারণ নিশ্চিত করতে পারেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট

মসজিদের ইমামের স্ত্রীকে জবাই করে হত্যা

আপডেট সময় ০১:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মোসা. মুকুল বেগম (৫০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে নিজ ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, নিহতের স্বামী হাফেজ হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার দুপুরের খাবার খেয়ে তিনি মসজিদে চলে যান। তখন মুকুল বেগম ঘরেই ছিলেন।

সন্ধ্যার দিকে প্রতিবেশী এক নারী তার বাড়িতে যান। দরজা খোলা দেখে ঘরে ঢোকার পর মেঝেতে রক্তাক্ত অবস্থায় মুকুল বেগমের জবাইকৃত লাশ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—তা উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় কিছু বাসিন্দা ব্যক্তিগত দ্বন্দ্বের সম্ভাবনার কথা উল্লেখ করলেও পুলিশ এখনো কোনো সম্ভাব্য কারণ নিশ্চিত করতে পারেনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481