ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

ভেনিজুয়েলায় সামরিক শক্তি ব্যবহার না করতে ট্রাম্পকে আহ্বান পোপ লিওর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পোপ লিও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সামরিক শক্তি ব্যবহার করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও বলেন, ওয়াশিংটন যদি ভেনিজুয়েলায় কোনো পরিবর্তন আনতে চায়, তবে সংলাপের পথ অনুসরণ করা অথবা অর্থনৈতিক চাপ প্রয়োগ করাই হবে উত্তম পথ।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে মোকাবেলার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে—যে মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে বলে ওয়াশিংটনের দাবি। তবে সমাজতান্ত্রিক নেতা মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগ করে মাদুরোকে সরানোর হুমকি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে পোপ লিও বলেন, ‘সংলাপের পথ খোঁজাই উত্তম, অথবা প্রয়োজনে চাপ প্রয়োগ করা যেতে পারে—এর মধ্যে অর্থনৈতিক চাপও অন্তর্ভুক্ত।’

তুরস্ক ও লেবানন সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে চায়, তবে ‘ওয়াশিংটনের উচিত তা অর্জনের জন্য আরো অন্যান্য পথ খোঁজা।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পোপ আরো বলেন, ভেনিজুয়েলা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিতে যে বার্তাগুলো আসছে, সেগুলো স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘একদিকে মনে হচ্ছে, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হয়েছে। এখানে তিনি গত মাসে ট্রাম্প ও মাদুরোর মধ্যে হওয়া একটি ফোনালাপের কথা উল্লেখ করেন। ‘অন্যদিকে, ঝুঁকি রয়েছে, সম্ভাবনাও রয়েছে যে কোনো ধরনের তৎপরতা, কোনো (সামরিক) অভিযান হতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র থেকে যে কণ্ঠস্বরগুলো আসছে, সেগুলো বেশ ঘন ঘন বদলে যাচ্ছে।’

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও, যিনি মে মাসে নির্বাচিত হন, লাতিন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত।

কারণ দীর্ঘ বছর তিনি পেরুতে একজন ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

ভেনিজুয়েলায় সামরিক শক্তি ব্যবহার না করতে ট্রাম্পকে আহ্বান পোপ লিওর

আপডেট সময় ০২:০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

পোপ লিও মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সামরিক শক্তি ব্যবহার করে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও বলেন, ওয়াশিংটন যদি ভেনিজুয়েলায় কোনো পরিবর্তন আনতে চায়, তবে সংলাপের পথ অনুসরণ করা অথবা অর্থনৈতিক চাপ প্রয়োগ করাই হবে উত্তম পথ।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে অবৈধ মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগ তুলে তাকে মোকাবেলার বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে—যে মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে বলে ওয়াশিংটনের দাবি। তবে সমাজতান্ত্রিক নেতা মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগ করে মাদুরোকে সরানোর হুমকি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে পোপ লিও বলেন, ‘সংলাপের পথ খোঁজাই উত্তম, অথবা প্রয়োজনে চাপ প্রয়োগ করা যেতে পারে—এর মধ্যে অর্থনৈতিক চাপও অন্তর্ভুক্ত।’

তুরস্ক ও লেবানন সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ আরো বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে চায়, তবে ‘ওয়াশিংটনের উচিত তা অর্জনের জন্য আরো অন্যান্য পথ খোঁজা।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পোপ আরো বলেন, ভেনিজুয়েলা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতিতে যে বার্তাগুলো আসছে, সেগুলো স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘একদিকে মনে হচ্ছে, দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হয়েছে। এখানে তিনি গত মাসে ট্রাম্প ও মাদুরোর মধ্যে হওয়া একটি ফোনালাপের কথা উল্লেখ করেন। ‘অন্যদিকে, ঝুঁকি রয়েছে, সম্ভাবনাও রয়েছে যে কোনো ধরনের তৎপরতা, কোনো (সামরিক) অভিযান হতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র থেকে যে কণ্ঠস্বরগুলো আসছে, সেগুলো বেশ ঘন ঘন বদলে যাচ্ছে।’

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও, যিনি মে মাসে নির্বাচিত হন, লাতিন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত।

কারণ দীর্ঘ বছর তিনি পেরুতে একজন ধর্মযাজক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481