ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

ভারতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, কমিশন-বিজেপিকে তুলোধোনা রাহুলের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আবারও তোলপাড় ভারতের রাজনীতি। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধির অভিযোগ— বেছে বেছে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থা এবং কল সেন্টারের সহায়তায় এ কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা। অভিযোগের প্রেক্ষাপটে পাল্টা বক্তব্যও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মূলত, ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচন কমিশনের বিজেপির পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে গেল মাসে ভোটার অধিকার যাত্রা কর্মসূচির ডাক দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওই কর্মসূচি যোগ দেয় আরজেডি, ডিএমকেসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এবার, ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল। তার দাবি, নির্বাচন কমিশনের সহায়তায় কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, একাধিক সংস্থা ও কল সেন্টার জড়িত।

রাহুল গান্ধি বলেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকার পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে আসল ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই টার্গেট করা হয়েছে। সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি।

রাহুলের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে তোলপাড়। কংগ্রেস নেতার কঠোর সমালোচনায় নেমেছেন বিজেপি নেতারা। এমনকি রাহুল গান্ধিকে রীতিমতো উপহাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, রাহুল বিহারে যাত্রা কর্মসূচি করেছেন। তার লক্ষ্য ছিলো এই রাজ্যে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের স্বার্থ রক্ষা করা। এই অবৈধরাই রাজ্যের স্থানীয়দের চাকরি-ব্যবসায়সহ বিভিন্ন সুবিধায় ভাগ বসাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

ভারতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, কমিশন-বিজেপিকে তুলোধোনা রাহুলের

আপডেট সময় ১১:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে আবারও তোলপাড় ভারতের রাজনীতি। দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধির অভিযোগ— বেছে বেছে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন সংস্থা এবং কল সেন্টারের সহায়তায় এ কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই কংগ্রেস নেতা। অভিযোগের প্রেক্ষাপটে পাল্টা বক্তব্যও দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মূলত, ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচন কমিশনের বিজেপির পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে গেল মাসে ভোটার অধিকার যাত্রা কর্মসূচির ডাক দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ওই কর্মসূচি যোগ দেয় আরজেডি, ডিএমকেসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এবার, ভারতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল। তার দাবি, নির্বাচন কমিশনের সহায়তায় কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, একাধিক সংস্থা ও কল সেন্টার জড়িত।

রাহুল গান্ধি বলেন, পরিকল্পিতভাবে ভোটার তালিকার পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে আসল ভোটারদের নাম বাদ দেয়া হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই টার্গেট করা হয়েছে। সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি।

রাহুলের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে তোলপাড়। কংগ্রেস নেতার কঠোর সমালোচনায় নেমেছেন বিজেপি নেতারা। এমনকি রাহুল গান্ধিকে রীতিমতো উপহাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, রাহুল বিহারে যাত্রা কর্মসূচি করেছেন। তার লক্ষ্য ছিলো এই রাজ্যে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের স্বার্থ রক্ষা করা। এই অবৈধরাই রাজ্যের স্থানীয়দের চাকরি-ব্যবসায়সহ বিভিন্ন সুবিধায় ভাগ বসাচ্ছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481