ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে ক্লাস নিল এআই রোবট ‘সোফি’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ‘সোফি’ নামের এআইচালিত (কৃত্রিম বুদ্ধিমত্তা) রোবট শিক্ষকের উদ্ভাবন করেছে। ওই রোবটের ‘পাঠদানের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোবট শিক্ষকটি বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

এআই রোবট বানানো ওই ছাত্রের নাম আদিত্য কুমার। তিনি উত্তর প্রদেশের শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিপসেট ব্যবহার করে তৈরি করা এআই শিক্ষক প্রথমে নিজের পরিচয় দিচ্ছে। এরপর সে শিক্ষার্থী আদিত্যের করা প্রশ্নের উত্তর দিচ্ছে।

শ্রেণিকক্ষে রোবটটি বলছে, ‘আমি একজন এআই শিক্ষক রোবট। আমার নাম সোফি এবং আমাকে উদ্ভাবন করেছে আদিত্য। আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা, তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?’

আদিত্য রোবটটির সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য প্রথমে প্রশ্ন করে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। উত্তরে রোবট সোফি সঠিক উত্তর দেয়- ড. রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হলে সে সঠিক উত্তর দেয়- পণ্ডিত জওহরলাল নেহেরু।

প্রতিটি জেলায় একটি ল্যাব থাকা উচিত, বলেন সোফির উদ্ভাবক কিশোর আদিত্য।

আদিত্য বলেন, ‘আমি এই রোবট তৈরি করতে একটি এলএলএম চিপসেট ব্যবহার করেছি। রোবট নির্মাণকারী বড় প্রতিষ্ঠানগুলোও এই চিপসেট ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের সন্দেহ দূর করতে পারে।’

‘আমার উদ্ভাবিত রোবট আপাতত শুধু কথা বলতে পারে। তবে আমরা এটিকে এমনভাবে ডিজাইন করছি, যাতে এটি শিগগিরই লিখতেও পারে’, বলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সামাজিকমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণ: আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

ভারতে ক্লাস নিল এআই রোবট ‘সোফি’

আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরের ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ‘সোফি’ নামের এআইচালিত (কৃত্রিম বুদ্ধিমত্তা) রোবট শিক্ষকের উদ্ভাবন করেছে। ওই রোবটের ‘পাঠদানের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোবট শিক্ষকটি বিভিন্ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে।

এআই রোবট বানানো ওই ছাত্রের নাম আদিত্য কুমার। তিনি উত্তর প্রদেশের শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিপসেট ব্যবহার করে তৈরি করা এআই শিক্ষক প্রথমে নিজের পরিচয় দিচ্ছে। এরপর সে শিক্ষার্থী আদিত্যের করা প্রশ্নের উত্তর দিচ্ছে।

শ্রেণিকক্ষে রোবটটি বলছে, ‘আমি একজন এআই শিক্ষক রোবট। আমার নাম সোফি এবং আমাকে উদ্ভাবন করেছে আদিত্য। আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা, তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?’

আদিত্য রোবটটির সাধারণ জ্ঞান পরীক্ষা করার জন্য প্রথমে প্রশ্ন করে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। উত্তরে রোবট সোফি সঠিক উত্তর দেয়- ড. রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হলে সে সঠিক উত্তর দেয়- পণ্ডিত জওহরলাল নেহেরু।

প্রতিটি জেলায় একটি ল্যাব থাকা উচিত, বলেন সোফির উদ্ভাবক কিশোর আদিত্য।

আদিত্য বলেন, ‘আমি এই রোবট তৈরি করতে একটি এলএলএম চিপসেট ব্যবহার করেছি। রোবট নির্মাণকারী বড় প্রতিষ্ঠানগুলোও এই চিপসেট ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের সন্দেহ দূর করতে পারে।’

‘আমার উদ্ভাবিত রোবট আপাতত শুধু কথা বলতে পারে। তবে আমরা এটিকে এমনভাবে ডিজাইন করছি, যাতে এটি শিগগিরই লিখতেও পারে’, বলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481