ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ভারতীয় যে খাবারটি সঙ্গে রাখেন মামদানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

জোরানের বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ের উভয়ই জন্মসূত্রে ভারতীয়। তাদের কাছ থেকে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছে তরুণ এ রাজনীতিকের।

নিউ ইয়র্ক সিটিতে শতাব্দীর বেশি সময়ের সর্বকনিষ্ঠ মেয়র হয়ে রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী জোরান মামদানি। এখানেই শেষ নয়। তিনি সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাউথ ফ্রেশনার হিসেবে পকেটে নিয়মিত ভারতীয় মসলা রাখেন জোরান মামদানি।

সম্প্রতি অ্যামেরিকান ইউটিউবার নিকোলাস নুভানের একটি ভিডিও সাক্ষাৎকারে মামদানির পকেট থেকে বেরিয়ে আসে ভারতীয় ব্র্যান্ডের রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

মামদানি ও নুভানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সাক্ষাৎকারটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওর শুরুতে দেখা যায়, ব্রুকলিনের রাস্তায় নিজ গাড়ি থেকে নামছেন হাস্যোজ্জ্বল মামদানি।

এগিয়ে যেতেই নুভান প্রশ্ন করেন, ‘আজ কী খেয়েছেন?’

‘চিকেন শর্মা’, উত্তরে বলেন মামদানি।

ঠিক পরের মুহূর্তেই মামদানির হাত চলে যায় পকেটে। তারপর বেরিয়ে আসে রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

ভিডিওতে এলাচ, জাফরান, রুপালি রত্নসহ সুগন্ধিযুক্ত মসলাটি চিবোতে শুরু করেন মামদানি।

তাকে বলতে শোনা যায়, মসলাজাতীয় খাবারটি অনেক খান তিনি। এটি মাউথ ফ্রেশনারের কাজও করে।

পরে নুভান মসলাযুক্ত খাবারটি খেয়ে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে যেন সুগন্ধি খাচ্ছি।’

মামদানির সহজ ভঙ্গিমায় ভারতীয় রজনীগন্ধা ব্র্যন্ডের মসলা খাওয়ার ভিডিওটি ঝড় তুলেছে দক্ষিণ এশিয়ার নেটিজেনদের মধ্যে।

তাদের একজন মজার ছলে বলেন, ‘মুখ মে হ্যায় রজনীগন্ধা, কাদমো দুনিয়া’।

অপর একজন বলেন, ‘হে ঈশ্বর! কখনও ভাবিনি রজনীগন্ধাকে এমনভাবে নিউ ইয়র্কে দেখা যাবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

ভারতীয় যে খাবারটি সঙ্গে রাখেন মামদানি

আপডেট সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

জোরানের বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ের উভয়ই জন্মসূত্রে ভারতীয়। তাদের কাছ থেকে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছে তরুণ এ রাজনীতিকের।

নিউ ইয়র্ক সিটিতে শতাব্দীর বেশি সময়ের সর্বকনিষ্ঠ মেয়র হয়ে রেকর্ড গড়েছেন ৩৪ বছর বয়সী জোরান মামদানি। এখানেই শেষ নয়। তিনি সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র।

জোরানের বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ের উভয়ই জন্মসূত্রে ভারতীয়। তাদের কাছ থেকে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছে তরুণ এ রাজনীতিকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাউথ ফ্রেশনার হিসেবে পকেটে নিয়মিত ভারতীয় মসলা রাখেন জোরান মামদানি।

সম্প্রতি অ্যামেরিকান ইউটিউবার নিকোলাস নুভানের একটি ভিডিও সাক্ষাৎকারে মামদানির পকেট থেকে বেরিয়ে আসে ভারতীয় ব্র্যান্ডের রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

মামদানি ও নুভানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সাক্ষাৎকারটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওর শুরুতে দেখা যায়, ব্রুকলিনের রাস্তায় নিজ গাড়ি থেকে নামছেন হাস্যোজ্জ্বল মামদানি।

এগিয়ে যেতেই নুভান প্রশ্ন করেন, ‘আজ কী খেয়েছেন?’

‘চিকেন শর্মা’, উত্তরে বলেন মামদানি।

ঠিক পরের মুহূর্তেই মামদানির হাত চলে যায় পকেটে। তারপর বেরিয়ে আসে রজনীগন্ধা মাউথ ফ্রেশনার।

ভিডিওতে এলাচ, জাফরান, রুপালি রত্নসহ সুগন্ধিযুক্ত মসলাটি চিবোতে শুরু করেন মামদানি।

তাকে বলতে শোনা যায়, মসলাজাতীয় খাবারটি অনেক খান তিনি। এটি মাউথ ফ্রেশনারের কাজও করে।

পরে নুভান মসলাযুক্ত খাবারটি খেয়ে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে যেন সুগন্ধি খাচ্ছি।’

মামদানির সহজ ভঙ্গিমায় ভারতীয় রজনীগন্ধা ব্র্যন্ডের মসলা খাওয়ার ভিডিওটি ঝড় তুলেছে দক্ষিণ এশিয়ার নেটিজেনদের মধ্যে।

তাদের একজন মজার ছলে বলেন, ‘মুখ মে হ্যায় রজনীগন্ধা, কাদমো দুনিয়া’।

অপর একজন বলেন, ‘হে ঈশ্বর! কখনও ভাবিনি রজনীগন্ধাকে এমনভাবে নিউ ইয়র্কে দেখা যাবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481