ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ভারতীয় ফোন নম্বর থেকে প্রসিকিউটরদের হত্যার হুমকি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি ও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে তাদের এই হুমকি দেওয়া হয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন দেয়, যার বেশিরভাগই ছিল ভারতীয় নম্বর।

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, ‘আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একাধারে ফোন দিয়ে গালিগালাজ করেছে।’ একই কথা বলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তারা জানান, হুমকিগুলো প্রায়শই দেওয়া হয়েছে।

হুমকির ভাষা একই ছিল—‘শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দিবো।’

হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।’

আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ভারতীয় ফোন নম্বর থেকে প্রসিকিউটরদের হত্যার হুমকি

আপডেট সময় ১১:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি ও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে তাদের এই হুমকি দেওয়া হয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন দেয়, যার বেশিরভাগই ছিল ভারতীয় নম্বর।

প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, ‘আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একাধারে ফোন দিয়ে গালিগালাজ করেছে।’ একই কথা বলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তারা জানান, হুমকিগুলো প্রায়শই দেওয়া হয়েছে।

হুমকির ভাষা একই ছিল—‘শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দিবো।’

হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।’

আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481