ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার কোনো কারণ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না।

গতকাল ১০ নভেম্বর (সোমবার) ভারতের দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

ওই হামলার পর গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে দাবি করেছে, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর

ভারতীয় গণমাধ্যমের তথ্য বিশ্বাস করার কোনো কারণ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো সেনসিবল লোক এটা বিশ্বাস করবে না।

গতকাল ১০ নভেম্বর (সোমবার) ভারতের দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পর পুরো ভারতে সতর্কতা জারি করা হয়েছে।

ওই হামলার পর গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে দাবি করেছে, পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার একদিন পরই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481