ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ভারতের বিপক্ষে ৯০ মিনিটের লড়াই যে শুধু গোল বা তিন পয়েন্টের গল্প ছিল না, তার প্রতিফলন মিলল ফিফার নতুন র‌্যাঙ্কিংয়েই। সেদিন হামজা–জামালদের দৌড়ে চোখে মুখে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, এবার তার অফিসিয়াল স্বীকৃতি এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। প্রায় এক দশক পর নিজেদের অবস্থান এভাবে বদলে ফেলল বাংলাদেশ—আর তাতেই ফুটবলপ্রেমীদের মাঝে ফিরেছে নতুন আশার আলো।

বুধবার প্রকাশিত ফিফা পুরুষ ফুটবল র‌্যাঙ্কিংয়ে ১৭ পয়েন্ট লাভ করে ১৮৩ থেকে তিন ধাপ এগিয়ে ১৮০–এ উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ঐতিহাসিক জয়ই এই উন্নতির মূল কারণ। ৮৯৪ পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে নতুন ১৭ পয়েন্ট, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ।

২০১৬ সালের মে মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮। এরপর নামতে নামতে ১৯৭ পর্যন্তও গিয়েছিল দলটি। গত কয়েক বছর ঘুরপাক খাচ্ছিল ১৮৩ থেকে ১৮৭-এর মধ্যে। দীর্ঘ নয় বছর পর আবার ১৮০ স্পর্শ।

ভারত কিন্তু এই ম্যাচের ফলের ধাক্কা সামলাতে পারেনি। বাংলাদেশ থেকে ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটি এবার ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে এসেছে ১৪২–এ। বাছাইপর্বে হারের পর সমালোচনার ঝড় বয়ে গেছে ভারতীয় গণমাধ্যমে—আর বাংলাদেশ পেল র‍্যাঙ্কিং উন্নতির সুবর্ণ সুযোগ।

নভেম্বর উইন্ডোতে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যা শেষ হয়েছিল ড্রয়ে। ফিফার ওয়েবসাইটে সেই ম্যাচের ফল প্রদর্শন না হলেও, নেপাল দুই ধাপ নেমে হয়েছে ১৮২তম।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি স্পেন। আগের মতোই পরের স্থানে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে পরিবর্তন এসেছে পাঁচ নম্বরে—পর্তুগাল ও নেদারল্যান্ডসকে সরিয়ে ব্রাজিল উঠে এসেছে পাঁচে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ এগিয়েছে।

তবে বাংলাদেশের উন্নতি ঘিরে দেশে এখন অন্যরকম আবহ। ভারত বধের পর মাঠে ফেরার অপেক্ষা যেমন বাড়ছে, তেমনি জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও পৌঁছেছে নতুন উচ্চতায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় ০২:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ভারতের বিপক্ষে ৯০ মিনিটের লড়াই যে শুধু গোল বা তিন পয়েন্টের গল্প ছিল না, তার প্রতিফলন মিলল ফিফার নতুন র‌্যাঙ্কিংয়েই। সেদিন হামজা–জামালদের দৌড়ে চোখে মুখে যে আত্মবিশ্বাস দেখা গিয়েছিল, এবার তার অফিসিয়াল স্বীকৃতি এসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে। প্রায় এক দশক পর নিজেদের অবস্থান এভাবে বদলে ফেলল বাংলাদেশ—আর তাতেই ফুটবলপ্রেমীদের মাঝে ফিরেছে নতুন আশার আলো।

বুধবার প্রকাশিত ফিফা পুরুষ ফুটবল র‌্যাঙ্কিংয়ে ১৭ পয়েন্ট লাভ করে ১৮৩ থেকে তিন ধাপ এগিয়ে ১৮০–এ উঠেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ঐতিহাসিক জয়ই এই উন্নতির মূল কারণ। ৮৯৪ পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে নতুন ১৭ পয়েন্ট, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ।

২০১৬ সালের মে মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮। এরপর নামতে নামতে ১৯৭ পর্যন্তও গিয়েছিল দলটি। গত কয়েক বছর ঘুরপাক খাচ্ছিল ১৮৩ থেকে ১৮৭-এর মধ্যে। দীর্ঘ নয় বছর পর আবার ১৮০ স্পর্শ।

ভারত কিন্তু এই ম্যাচের ফলের ধাক্কা সামলাতে পারেনি। বাংলাদেশ থেকে ৪৭ ধাপ এগিয়ে থাকা দলটি এবার ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে এসেছে ১৪২–এ। বাছাইপর্বে হারের পর সমালোচনার ঝড় বয়ে গেছে ভারতীয় গণমাধ্যমে—আর বাংলাদেশ পেল র‍্যাঙ্কিং উন্নতির সুবর্ণ সুযোগ।

নভেম্বর উইন্ডোতে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যা শেষ হয়েছিল ড্রয়ে। ফিফার ওয়েবসাইটে সেই ম্যাচের ফল প্রদর্শন না হলেও, নেপাল দুই ধাপ নেমে হয়েছে ১৮২তম।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি স্পেন। আগের মতোই পরের স্থানে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে পরিবর্তন এসেছে পাঁচ নম্বরে—পর্তুগাল ও নেদারল্যান্ডসকে সরিয়ে ব্রাজিল উঠে এসেছে পাঁচে। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ এগিয়েছে।

তবে বাংলাদেশের উন্নতি ঘিরে দেশে এখন অন্যরকম আবহ। ভারত বধের পর মাঠে ফেরার অপেক্ষা যেমন বাড়ছে, তেমনি জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও পৌঁছেছে নতুন উচ্চতায়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481