ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত Logo তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি Logo শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার Logo তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর Logo খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালালো তুরস্ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’-এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এই খবর জানান।

গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত… এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।”

লক্ষ্য: পাল্লা ও নির্ভুলতা বৃদ্ধি
প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, “সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যাঁরা এই কাজে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগির শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নতুন সফল পরীক্ষা চালালো তুরস্ক

আপডেট সময় ০৩:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

তুরস্ক গতকাল শুক্রবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি নতুন পরীক্ষা চালিয়েছে। তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘রকেটসান’-এর চালানো এই পরীক্ষার ঘোষণা দেন তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন। তিনি তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এনসোশ্যাল’-এ এই খবর জানান।

গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত… এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।”

লক্ষ্য: পাল্লা ও নির্ভুলতা বৃদ্ধি
প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান আরও লিখেছেন, “সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে। নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান এবং যাঁরা এই কাজে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।”

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক তাদের ‘তাইফুন’ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছিল। রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুন ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ খুব শিগগির শুরু হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481