ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। ৬ অক্টোবর (সোমবার) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ফুল দিয়ে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের বরণ করে নেন।

ব্যারিস্টার হাসান রাজীব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।

নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান, সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় ০৯:৪৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। ৬ অক্টোবর (সোমবার) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ফুল দিয়ে নতুন যোগদানকারী শিক্ষার্থীদের বরণ করে নেন।

ব্যারিস্টার হাসান রাজীব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি। বৈষম্যহীন, সুশিক্ষিত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। তোমাদের এই যোগদান প্রমাণ করে, তরুণ প্রজন্ম দেশের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক আন্দোলনে শামিল হতে প্রস্তুত। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বপ্ন পূরণের সংগ্রামে পাশে থাকবে।

নতুন যোগদানকারী শিক্ষার্থীরা জানান, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রদলের সাথে যুক্ত হয়ে তারা আরও অনুপ্রাণিত ও সাহসী বোধ করছেন।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান, সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481