ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. রুভানা রাকিব, কল্পনা আক্তার, ড. নাবিলা ইদ্রিস এবং ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নারী ফুটবলার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

৯ ডিসেম্বর, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রোকেয়া পদক প্রদান করা হয়। এই দিনটিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি আগে। তবে গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দল পেয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে প্রথম একুশে পদক প্রাপ্তি, যা পূর্বে কোন ক্রীড়াবিদ বা দল পায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

আপডেট সময় ০৭:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিবছর বেগম রোকেয়া পদক প্রদান করে। এবার নারী শিক্ষা, শ্রম অধিকার, মানবাধিকার এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে ড. রুভানা রাকিব, কল্পনা আক্তার, ড. নাবিলা ইদ্রিস এবং ঋতুপর্ণা চাকমা।

ঋতুপর্ণা চাকমা বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ নারী ফুটবলার। তার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়। এছাড়া তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সামাজিক ও পারিবারিক নানা বাধা অতিক্রম করে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি পুরো দেশেই একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

৯ ডিসেম্বর, বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রোকেয়া পদক প্রদান করা হয়। এই দিনটিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়নি আগে। তবে গত বছর কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদকে রোকেয়া পদক দেয়া হয়েছিল, আর এবার এই সম্মাননা পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। মঙ্গলবার একটি বিশেষ অনুষ্ঠানে এই পদক হস্তান্তর করা হবে।

একুশে পদক, যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, গত বছর নারী ফুটবল দল পেয়েছিল। এটি ছিল ক্রীড়াক্ষেত্রে নারী দল হিসেবে প্রথম একুশে পদক প্রাপ্তি, যা পূর্বে কোন ক্রীড়াবিদ বা দল পায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481