ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

গুঞ্জনটা আগে থেকেই ছিল। করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা, দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনএসসি।

এনএসসি বিসিবিতে দুজন পরিচালক দিতে পারে। দুজনের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসনা। গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এনএসসি তার নাম উইথড্র করে নেয়। সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন দৌলা। আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন।

২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। দৌলা হতে যাচ্ছেন দ্বিতীয় নারী পরিচালক। ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি।

দৌলার করপোরেট জগত ও ক্রীড়া সংগঠক হিসেবে লম্বা ইতিহাস রয়েছে। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদেও কাজ করেছেন।

গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এই সময়ে (১৯৯৮–২০০৯) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও সরব উপস্থিতি ছিল। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

আপডেট সময় ১১:৩১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

গুঞ্জনটা আগে থেকেই ছিল। করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবি পরিচালক। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা, দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনএসসি।

এনএসসি বিসিবিতে দুজন পরিচালক দিতে পারে। দুজনের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসনা। গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এনএসসি তার নাম উইথড্র করে নেয়। সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন দৌলা। আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করবেন।

২০০৭-০৮ পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু। দৌলা হতে যাচ্ছেন দ্বিতীয় নারী পরিচালক। ধারণা করা হচ্ছে, বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পাবেন তিনি।

দৌলার করপোরেট জগত ও ক্রীড়া সংগঠক হিসেবে লম্বা ইতিহাস রয়েছে। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদেও কাজ করেছেন।

গ্রামীণফোনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এই সময়ে (১৯৯৮–২০০৯) পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দেশের ক্রিকেট অঙ্গনেও সরব উপস্থিতি ছিল। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481