ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কত জানেন?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন  তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে।

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

এছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কত জানেন?

আপডেট সময় ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন  তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে।

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।

বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

এছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481