ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজার আবার চাঙা হয়ে উঠেছে। দীপাবলি উৎসবের পর স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেলেও এখন তা আবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম সামান্য বেড়েছে। গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। খবর গালফ নিউজ

শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম।

বিক্রেতারা বলছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরছেন।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকিধরার মনোভাব কিছুটা কমেছে। তবু বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে দামের ওঠানামার ঝুঁকি থেকে বাঁচতে এখনো সক্রিয়ভাবে হেজিং করে যাচ্ছেন। পাশাপাশি স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফ থেকে বড় আকারে তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

আপডেট সময় ০১:২৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজার আবার চাঙা হয়ে উঠেছে। দীপাবলি উৎসবের পর স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেলেও এখন তা আবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম সামান্য বেড়েছে। গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। খবর গালফ নিউজ

শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম।

বিক্রেতারা বলছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরছেন।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকিধরার মনোভাব কিছুটা কমেছে। তবু বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে দামের ওঠানামার ঝুঁকি থেকে বাঁচতে এখনো সক্রিয়ভাবে হেজিং করে যাচ্ছেন। পাশাপাশি স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফ থেকে বড় আকারে তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481