ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত Logo তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি Logo শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার Logo তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর Logo খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে: ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রপ্তি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া ৬০ মিনিটের এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশগুলো নিয়মিত এই পরীক্ষা চালাচ্ছে। অতএব যুক্তরাষ্ট্রেরও এ থেকে বিরত থাকা উচিত নয়।

ট্রাম্প বলেন, আমাদের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। আর আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি উভয়ের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?

এছাড়া রাশিয়া ও চীনের কাছে এই অস্ত্রের মজুত আছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের মতো গোপনে কাজ করে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

/

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে: ট্রাম্প

আপডেট সময় ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রপ্তি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া ৬০ মিনিটের এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশগুলো নিয়মিত এই পরীক্ষা চালাচ্ছে। অতএব যুক্তরাষ্ট্রেরও এ থেকে বিরত থাকা উচিত নয়।

ট্রাম্প বলেন, আমাদের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। আর আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি উভয়ের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?

এছাড়া রাশিয়া ও চীনের কাছে এই অস্ত্রের মজুত আছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের মতো গোপনে কাজ করে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

/

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481