ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

বিরোধী দলে গেলেও মানবিক কাজে অংশ নেবে জামায়াত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিরোধী দলে গেলেও মানবিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, দেশের কল্যাণে প্রত্যেকটি ভালো কাজে জামায়াত অংশ নেবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, “একটি বন্ধু সংগঠন বলেছে, তারা ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে জনগণের ভালোবাসায় নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সঙ্গে নিয়ে দেশ গঠন করব।”

তিনি আরও বলেন, “যদি আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের আশ্বস্ত করছি—প্রত্যেক মানবিক ও ভালো কাজে আমরা তাদের কর্মী হয়ে কাজ করব। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে তারা যদি সরকারে গিয়ে পুরোনো কায়দায় উল্টাপাল্টা কিছু করে, আগে ব্যক্তিগতভাবে বলব ‘এটা ছেড়ে দিন’। যদি সংশোধন না হয়, তাহলে যেমন আগে আন্দোলন করেছি, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না।”

জামায়াত আমির আরও বলেন, দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। “আমাদের স্বার্থের আগে বাংলাদেশ। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব,” যোগ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

বিরোধী দলে গেলেও মানবিক কাজে অংশ নেবে জামায়াত

আপডেট সময় ০১:১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বিরোধী দলে গেলেও মানবিক ও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, দেশের কল্যাণে প্রত্যেকটি ভালো কাজে জামায়াত অংশ নেবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, “একটি বন্ধু সংগঠন বলেছে, তারা ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবে। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে জনগণের ভালোবাসায় নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সঙ্গে নিয়ে দেশ গঠন করব।”

তিনি আরও বলেন, “যদি আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা তাদের আশ্বস্ত করছি—প্রত্যেক মানবিক ও ভালো কাজে আমরা তাদের কর্মী হয়ে কাজ করব। এতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে তারা যদি সরকারে গিয়ে পুরোনো কায়দায় উল্টাপাল্টা কিছু করে, আগে ব্যক্তিগতভাবে বলব ‘এটা ছেড়ে দিন’। যদি সংশোধন না হয়, তাহলে যেমন আগে আন্দোলন করেছি, ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে না।”

জামায়াত আমির আরও বলেন, দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত হতে দেওয়া হবে না। “আমাদের স্বার্থের আগে বাংলাদেশ। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব,” যোগ করেন তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481