ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত: লায়ন ফারুক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, রক্তে কেনা দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশীয় বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে লাভজনক অবস্থায় আছে। তবে বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর এমন বিষয়ে অন্তবর্তী সরকারের রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এ সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। গোপনে কোনো সিদ্ধান্ত হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকের অনেক দাবি-দাওয়া রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে সেগুলো পূরণ করা হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত: লায়ন ফারুক

আপডেট সময় ০১:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, রক্তে কেনা দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশীয় বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে লাভজনক অবস্থায় আছে। তবে বন্দরের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদী ও স্পর্শকাতর এমন বিষয়ে অন্তবর্তী সরকারের রাজনৈতিক দল, ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এ সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি। গোপনে কোনো সিদ্ধান্ত হবে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, অনেকের অনেক দাবি-দাওয়া রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে সেগুলো পূরণ করা হবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481