ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করছি।
সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি

আপডেট সময় ০৪:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় এবং তিনি হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে দলের পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিজভী বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে।
’ তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত আলোচনার ভিত্তিতে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ করছি।
সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481