ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির: দ্য টাইমস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পালানোর একটি বিকল্প পরিকল্পনা (প্ল্যান বি) প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তাঁর ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তাঁর পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তাঁর ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তাঁরা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাঁকে ‘প্যারানয়েড’ বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাঁকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদি চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির: দ্য টাইমস

আপডেট সময় ০২:০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ইরানে বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পালানোর একটি বিকল্প পরিকল্পনা (প্ল্যান বি) প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তাঁর ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ ২০ জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তাঁর পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন।

গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তাঁর ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট ‘এক্সিট রুট’ চিহ্নিত করেছেন। একই সঙ্গে তাঁরা বিদেশে থাকা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশত্যাগ করা সম্ভব হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাঁকে ‘প্যারানয়েড’ বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাঁকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদি চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481