ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৪ নভেম্বর (শুক্রবার) জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ ১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পাইনি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

নাসীরুদ্দীনের দাবি, ‌‘বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।’

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও, সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০৮:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ১৪ নভেম্বর (শুক্রবার) জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, সরকার দরদ দেখিয়েছে, কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে ১ চামচ ১ চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার। আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পাইনি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে। তবে পাশ কাটিয়েছে জনগণকে।

নাসীরুদ্দীনের দাবি, ‌‘বিএনপি ও জামায়াতের কথামতো সনদ হয়েছে।’

বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংক তৈরির হাতিয়ার বানাবেন না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের অনেককিছু অস্পষ্ট থাকলেও, সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।

এ সময় জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481