ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন? Logo বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের Logo ৪৮তম বিসিএস নিয়োগ পেলেন ৩২৬৩ জন Logo ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান Logo গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের আশঙ্কা জিএম কাদেরের Logo ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের Logo নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা উচিত: আলী রীয়াজ Logo কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক Logo না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

বাস-সিএনজি ও ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ, তিন মামলায় আসামি ৫৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক ৩টি স্থানে মিনিবাস ও সিএনজি এবং ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৫৭ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা দলীয় এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পরিবহনে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে শনিবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা ৩টি দায়ের করা হয়।

ওসি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইলের সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তার দাবি, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।
অপরদিকে গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।

এ ছাড়াও একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফুট ওভারব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় দুজনকে এজাহারনামীয় ছাড়াও ১০/১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন?

বাস-সিএনজি ও ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ, তিন মামলায় আসামি ৫৭

আপডেট সময় ০১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক ৩টি স্থানে মিনিবাস ও সিএনজি এবং ফুট ওভারব্রিজে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৫৭ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা দলীয় এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পরিবহনে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) রাতে মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম। এর আগে শনিবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা ৩টি দায়ের করা হয়।

ওসি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইলের সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

তার দাবি, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।
অপরদিকে গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।

এ ছাড়াও একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফুট ওভারব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় দুজনকে এজাহারনামীয় ছাড়াও ১০/১৫ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481