ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

বাঞ্ছারামপুরে বিএনপির পাঁচ নেতার ঐক্য, ধানের শীষে একযোগে কাজের অঙ্গীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুরের বিএনপির পাঁচ নেতা অবশেষে ঐক্যবদ্ধ হয়েছে। একাধিক গ্রুপিংয়ে জর্জরিত উপজেলা বিএনপি আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকায় একটি রেষ্টুরেন্টে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা একমত হয়েছেন। উপজেলা বিএনপিকে রক্ষা করতে যাকেই ধানের শীষের প্রার্থী দেওয়া হবে সবাই মিলে তার পক্ষেই কাজ বরার অঙ্গীকার করেন তারা।

বৈঠকের মূল সমন্বয়কারী বাঞ্ছারামপুরের সন্তান ও ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার এসব তথ্য জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীতপ্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনজন সদস্যসহ মোট পাঁচজন যথাক্রমে এমএ খালেক পিএসসি (সাবেক এমপি), অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ (সভাপতি উপজেলা বিএনপি), এবং ভিপি একেএম মুসা (সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি)।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ মুঠোফোনে জানান, আমরা পাঁচজন একত্রে বসে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষেই আমরা সবাই কাজ করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাই অঙ্গীকারবদ্ধ।

সকল সভা সমাবেশ ঐক্যবদ্ধভাবে করব। শিগগিরই আমরা বাঞ্ছারামপুরে বিশাল মহাসমাবেশ করার পরিকল্পনা করছি।
বৈঠক সূত্রে আরো জানা গেছে, বৈঠকে তারা সকল বিভেদ ভুলে মাঠে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে নেতারা আরো জানান, দলের সিদ্ধান্তই হবে সর্বোচ্চ এবং ব্যক্তি স্বার্থের চেয়ে দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তারা বেশি গুরুত্ব দেবেন।

ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার বলেন, বাঞ্ছারামপুরে ধানের শীষের গণভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই। একই সঙ্গে তারা তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন–সংগঠনে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা বলেন, ‘দীর্ঘদিনের বিভেদ নিষ্পত্তি হওয়ায় খুশি সর্বস্তরের নেতাকর্মীরা। আমাদের উপজেলা বিএনপির বিভেদ আজ মিটে গেছে। এটি আমাদের দলের জন্য মঙ্গল।

নিজেদের মধ্যে বিভক্তি হলে অন্যরা সুযোগ নেয়। আমরা এখন ঐক্যবদ্ধ। সামনের যেকোন অপশক্তি মোকাবেলা করতে আমরা এখন থেকে একসাথে কাজ করব।’

এদিকে, একাধিক গ্রুপগুলো ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের খবরে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

বাঞ্ছারামপুরে বিএনপির পাঁচ নেতার ঐক্য, ধানের শীষে একযোগে কাজের অঙ্গীকার

আপডেট সময় ১২:১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঞ্ছারামপুরের বিএনপির পাঁচ নেতা অবশেষে ঐক্যবদ্ধ হয়েছে। একাধিক গ্রুপিংয়ে জর্জরিত উপজেলা বিএনপি আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকায় একটি রেষ্টুরেন্টে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তারা একমত হয়েছেন। উপজেলা বিএনপিকে রক্ষা করতে যাকেই ধানের শীষের প্রার্থী দেওয়া হবে সবাই মিলে তার পক্ষেই কাজ বরার অঙ্গীকার করেন তারা।

বৈঠকের মূল সমন্বয়কারী বাঞ্ছারামপুরের সন্তান ও ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার এসব তথ্য জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের মনোনীতপ্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনজন সদস্যসহ মোট পাঁচজন যথাক্রমে এমএ খালেক পিএসসি (সাবেক এমপি), অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, কৃষিবিদ মেহেদি হাসান পলাশ (সভাপতি উপজেলা বিএনপি), এবং ভিপি একেএম মুসা (সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি)।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ মুঠোফোনে জানান, আমরা পাঁচজন একত্রে বসে ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার পক্ষেই আমরা সবাই কাজ করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাই অঙ্গীকারবদ্ধ।

সকল সভা সমাবেশ ঐক্যবদ্ধভাবে করব। শিগগিরই আমরা বাঞ্ছারামপুরে বিশাল মহাসমাবেশ করার পরিকল্পনা করছি।
বৈঠক সূত্রে আরো জানা গেছে, বৈঠকে তারা সকল বিভেদ ভুলে মাঠে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠক শেষে নেতারা আরো জানান, দলের সিদ্ধান্তই হবে সর্বোচ্চ এবং ব্যক্তি স্বার্থের চেয়ে দল ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে তারা বেশি গুরুত্ব দেবেন।

ঢাকা মহানগর (উত্তর) যুবদল নেতা লিটন সরকার বলেন, বাঞ্ছারামপুরে ধানের শীষের গণভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই। একই সঙ্গে তারা তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন–সংগঠনে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা বলেন, ‘দীর্ঘদিনের বিভেদ নিষ্পত্তি হওয়ায় খুশি সর্বস্তরের নেতাকর্মীরা। আমাদের উপজেলা বিএনপির বিভেদ আজ মিটে গেছে। এটি আমাদের দলের জন্য মঙ্গল।

নিজেদের মধ্যে বিভক্তি হলে অন্যরা সুযোগ নেয়। আমরা এখন ঐক্যবদ্ধ। সামনের যেকোন অপশক্তি মোকাবেলা করতে আমরা এখন থেকে একসাথে কাজ করব।’

এদিকে, একাধিক গ্রুপগুলো ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের খবরে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481