ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ সেই উপ-পরিচালক মাদারীপুরে উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন,বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার(১১ নভেম্বর) রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, উপ-পরিচালক নাইমুর রহমান নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের তৎপরতায় অবশেষে তিনি নিরাপদে উদ্ধার হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ সেই উপ-পরিচালক মাদারীপুরে উদ্ধার

আপডেট সময় ১১:০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন,বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার(১১ নভেম্বর) রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে সেই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, উপ-পরিচালক নাইমুর রহমান নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে উদ্বেগ তৈরি হয়েছিল। পুলিশের তৎপরতায় অবশেষে তিনি নিরাপদে উদ্ধার হন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481