ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

বাংলাদেশ ইস্যুতে নির্বাচন পর্যন্ত অপেক্ষার বার্তা ভারতীয় নৌবাহিনী প্রধানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই প্রতিবেশী দেশ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না বলে মনে করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠি। তিনি বলেছেন, বাংলাদেশকে এখনও তিনি ‘বন্ধু দেশ’ হিসেবেই দেখেন। প্রতিবেশী দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তা। খবর পিটিআই-র।
চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অসহযোগিতার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও তিক্ত হয়েছে বাংলাদেশের।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। তবে ভারত এখনো সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি।
রোববার (৩০ নভেম্বর) নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত অ্যাডমিরাল জে জি নাডকার্নি স্মারক বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতের নৌবাহিনী প্রধানকে। এসময় এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, ‘(বাংলাদেশ ইস্যুতে) আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই এই মুহূর্তে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো তাদের সদস্যদের এখানে প্রশিক্ষণ দিচ্ছি। আজ (রোববার) সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে দেখা করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম বিদেশ সফর বাংলাদেশেই করার পরিকল্পনা ছিল। আরও মর্যাদাপূর্ণ একটি রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলি। বলেছি – আমাদের প্রথম অংশীদার বাংলাদেশ। সেখানে যে আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারতের অবদানের প্রতি যে গভীর কৃতজ্ঞতা দেখেছি, তা ছিল অসাধারণ।’
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

বাংলাদেশ ইস্যুতে নির্বাচন পর্যন্ত অপেক্ষার বার্তা ভারতীয় নৌবাহিনী প্রধানের

আপডেট সময় ০৮:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই প্রতিবেশী দেশ সম্পর্কে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না বলে মনে করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কুমার ত্রিপাঠি। তিনি বলেছেন, বাংলাদেশকে এখনও তিনি ‘বন্ধু দেশ’ হিসেবেই দেখেন। প্রতিবেশী দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের অন্যতম শীর্ষ এই সামরিক কর্মকর্তা। খবর পিটিআই-র।
চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ক্ষমতায় আসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অসহযোগিতার ফলে দেশটির সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও তিক্ত হয়েছে বাংলাদেশের।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করেছে। তবে ভারত এখনো সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি।
রোববার (৩০ নভেম্বর) নেভি ফাউন্ডেশন পুনে চ্যাপ্টার আয়োজিত অ্যাডমিরাল জে জি নাডকার্নি স্মারক বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ভারতের নৌবাহিনী প্রধানকে। এসময় এক প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, ‘(বাংলাদেশ ইস্যুতে) আমাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশে এখনো নির্বাচন হয়নি, তাই এই মুহূর্তে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো তাদের সদস্যদের এখানে প্রশিক্ষণ দিচ্ছি। আজ (রোববার) সকালে এনডিএ থেকে পাস করা এক বাংলাদেশি অফিসার ক্যাডেটের সঙ্গে দেখা করেছি। দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম বিদেশ সফর বাংলাদেশেই করার পরিকল্পনা ছিল। আরও মর্যাদাপূর্ণ একটি রাজধানীতে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু আমি না বলি। বলেছি – আমাদের প্রথম অংশীদার বাংলাদেশ। সেখানে যে আন্তরিকতা, আতিথেয়তা এবং ভারতের অবদানের প্রতি যে গভীর কৃতজ্ঞতা দেখেছি, তা ছিল অসাধারণ।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481