ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যপ্রাচ্যে জুনের মধ্যে ৪৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়তে পারে Logo বিশ্বকাপে খেলতে না পারার কারণ খুঁজতে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইসরায়েল কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: ট্রাম্প Logo সেকেন্ডের ব্যবধানে বেঁচে যান মোজতবা খামেনি Logo যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি: ইরানি কর্মকর্তা Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার

বাংলাদেশে শুভেচ্ছা সফরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’।

বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ’ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে।

এর আগে ২০২২ সালেও মার্কিন নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে আসার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

সফর শেষে শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে মার্কিন জাহাজটির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে জুনের মধ্যে ৪৫ মিলিয়ন মানুষ খাদ্য সংকটে পড়তে পারে

বাংলাদেশে শুভেচ্ছা সফরে মার্কিন নৌবাহিনীর জাহাজ

আপডেট সময় ১১:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ফিৎসজেরাল্ড’।

বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে বলে আইএসপিআর এদিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আবু উবাইদাহ’ সফরকারী জাহাজটিকে স্বাগত জানায়। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা সেই জাহাজের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আইএসপিআর বলেছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে।এর মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে।

এর আগে ২০২২ সালেও মার্কিন নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে আসার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

সফর শেষে শুক্রবার বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে মার্কিন জাহাজটির।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481