ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত Logo তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি Logo শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার Logo তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর Logo খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

বাংলাদেশের রিজার্ভ-মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য এসেছে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।

ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তারা বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইএমএফ দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আইএমএফ দলটি উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধি দল এই অগ্রগতির প্রশংসা করেছে। তবে এই প্রবণতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত চলমান সংস্কার প্রক্রিয়া এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা ওপর জোর দেয়া হয়।

বৈঠকে আলোচ্য মূল বিষয়গুলোর মধ্যে ছিল তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা।

এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থ বিভাগে ম্যাক্রো-ইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

বাংলাদেশের রিজার্ভ-মূল্যস্ফীতি নিয়ে আইএমএফের সন্তোষ প্রকাশ

আপডেট সময় ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে দেশটির কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য এসেছে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।

ক্রিস পাপেজোরজিউর নেতৃত্বে মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তারা বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করবে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইএমএফ দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং বর্তমান স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। আইএমএফ দলটি উল্লেখ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় রয়েছে।

তিনি আরও বলেন, আইএমএফ প্রতিনিধি দল এই অগ্রগতির প্রশংসা করেছে। তবে এই প্রবণতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংককে সংকোচনমূলক মুদ্রানীতি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূলত চলমান সংস্কার প্রক্রিয়া এবং ব্যাংক খাতের স্থিতিশীলতা ওপর জোর দেয়া হয়।

বৈঠকে আলোচ্য মূল বিষয়গুলোর মধ্যে ছিল তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকি-ভিত্তিক তত্ত্বাবধান বাস্তবায়ন, নির্দিষ্ট কিছু ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা।

এর আগে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থ বিভাগে ম্যাক্রো-ইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481