ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে স্কুলপড়ুয়া তরুণীক হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণি পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে।

স্কুলছাত্রী লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তার বয়স আনুমানিক ১৬ বছর। বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত তারা। তবে ঘটনার সময় লিলির পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। তার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। আর তার বড় বোন ঘটনার সময় জিমে ছিলেন।

ওইদিন বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে লিলিকে গলাকাটা অবস্থায় দেখে থানায় খবর দেন তার বোন। পুলিশ জানিয়েছে, লিলির বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানেই কাজ করে মিলন। ওই দিন দুপুরের খাবার খেতে সেদিন বাসায় ঢুকেছিল। প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তাকেই সন্দেহ করা হয়।

পরবর্তীতে রোববার (১০ জানুয়ারি) সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করে লিলির পরিবার। ওইদিন মামলার বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বনশ্রীর ওই বাসা ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে বলেও সেদিন জানিয়েছিল পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

রাজধানীর বনশ্রীতে স্কুলপড়ুয়া তরুণীক হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণি পড়ুয়া ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে।

স্কুলছাত্রী লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। তার বয়স আনুমানিক ১৬ বছর। বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকত তারা। তবে ঘটনার সময় লিলির পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। তার বাবা-মা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। আর তার বড় বোন ঘটনার সময় জিমে ছিলেন।

ওইদিন বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে লিলিকে গলাকাটা অবস্থায় দেখে থানায় খবর দেন তার বোন। পুলিশ জানিয়েছে, লিলির বাবা সজীব মিয়ার খাবার হোটেল রয়েছে। সেখানেই কাজ করে মিলন। ওই দিন দুপুরের খাবার খেতে সেদিন বাসায় ঢুকেছিল। প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তাকেই সন্দেহ করা হয়।

পরবর্তীতে রোববার (১০ জানুয়ারি) সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করে লিলির পরিবার। ওইদিন মামলার বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বনশ্রীর ওই বাসা ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে বলেও সেদিন জানিয়েছিল পুলিশ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481