ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পুর্ব-হাতলিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিন ৩ বছর আগে পারিবারিকভাবে ভিডিও কনফারেন্সে বিয়ে করেন হাটবন্দ এলাকার মৃত তছির আলীর মেয়ে তানজিলা আক্তার ছামিয়াকে।

ছামিয়াকে ফ্রান্স পাঠাতে নাজিম উদ্দিনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন শাশুড়ি আমিনা বেগম, খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা ও শ্যালক তামিম আহমদ।

স্ত্রী তানজিলা আক্তার ছামিয়াকে নিজের টাকায় ফ্রান্সে নিয়ে কিছুদিন ঘর সংসার করার পর নিজাম উদ্দিন জানতে পারেন ছামিয়া আরেক প্রবাসীর স্ত্রী। ওই প্রবাসী ও তার মা-ভাইয়ের প্ররোচনায় ছামিয়া বৈধ স্বামী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ফ্রান্সে মিথ্যা মামলা করে তাকে ৬ মাস জেল খাটিয়েছে। এরমধ্যে ছামিয়া পালিয়ে গেছে।

নিঃস্ব ফ্রান্স প্রবাসীর মা রানিয়া বেগম এই মহাপ্রতারণায় ছেলের কাছ থেকে নেওয়া টাকা ফেরত ও ন্যায় বিচারের দাবিতে নিজাম উদ্দিনের শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা-কে আসামি করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার পিবিআই-কে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় বুধবার (১০ নভেম্বর) রাতে নিঃস্ব ফ্রান্স প্রবাসী নিজাম উদ্দিনের বাবা খলিলুর রহমান, মা রানিয়া বেগম চাচা মাসুকুর রহমান, আছার উদ্দিন, চাচি ছাবিনা ইয়াসমিন, লুৎফা বেগম, চাচাতো বোন মাছুমা আক্তার প্রমুখ বড়লেখায় সংবাদ সম্মেলন করেছেন।

নাজিম উদ্দিনের মা রানিয়া বেগম জানান, ২০২২ সালে তার ছেলের সঙ্গে ছামিয়ার বিয়ে হয়। কিছুদিন পর, ছেলের শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ এবং খালা শাশুড়ি ইবা প্রস্তাব দেন পুত্রবধূকে যুক্তরাজ্য পাঠাতে পারবেন। সেখান থেকে পরে ফ্রান্সে নেওয়া সহজ হবে। ভিসা প্রক্রিয়ার জন্য তারা আমাদের কাছে ২৭ লাখ টাকা চান। তাদের কথায় আমরা সর্বশেষ ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ৮ লাখ ৫৬ হাজার ২০০ টাকার দাগসহ ২৭ লাখ টাকা তুলে দিই। এর পাশাপাশি আমার ছেলে তার স্ত্রীকে লন্ডন থেকে ফ্রান্সে নিতে আরও আড়াই লাখ টাকা খরচ করে। তারা মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি করেছে।

কিন্তু আমার ছেলে যখন তার স্ত্রীকে ফ্রান্সে নিয়ে সংসার শুরু করে তখন জানতে পারে আসামিদের প্ররোচনায় তার স্ত্রী ছামিয়াকে গোপনে তারেক আহমদ নামে এক প্রবাসীর সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছেন। এজন্য ফ্রান্সে যাওয়ার কয়েক দিনের মধ্যে তানজিলা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে ৬ মাস জেল খাটায় এবং পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আমিনা বেগম, তামিম আহমদ ও তানিসা জান্নাত বলেন, নাজিম উদ্দিন তার স্ত্রীকে লন্ডন পাঠানোর খরচ বাবদ টাকা দিয়েছে। সে লন্ডন থেকে তার স্ত্রীকে ফ্রান্সে নিয়েও গেছে। এরপরের ঘটনার দায় তাদের নয়। যেহেতেু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতই ফয়সালা দেবেন।

রানিয়া বেগমের মামলার কৌশলী অ্যডভোকেট ইয়াছিন আলী জানান, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পিবিআই মৌলভীবাজারকে নির্দেশ প্রদান করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

আপডেট সময় ০১:৪৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পুর্ব-হাতলিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ফ্রান্স প্রবাসী নাজিম উদ্দিন ৩ বছর আগে পারিবারিকভাবে ভিডিও কনফারেন্সে বিয়ে করেন হাটবন্দ এলাকার মৃত তছির আলীর মেয়ে তানজিলা আক্তার ছামিয়াকে।

ছামিয়াকে ফ্রান্স পাঠাতে নাজিম উদ্দিনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেন শাশুড়ি আমিনা বেগম, খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা ও শ্যালক তামিম আহমদ।

স্ত্রী তানজিলা আক্তার ছামিয়াকে নিজের টাকায় ফ্রান্সে নিয়ে কিছুদিন ঘর সংসার করার পর নিজাম উদ্দিন জানতে পারেন ছামিয়া আরেক প্রবাসীর স্ত্রী। ওই প্রবাসী ও তার মা-ভাইয়ের প্ররোচনায় ছামিয়া বৈধ স্বামী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ফ্রান্সে মিথ্যা মামলা করে তাকে ৬ মাস জেল খাটিয়েছে। এরমধ্যে ছামিয়া পালিয়ে গেছে।

নিঃস্ব ফ্রান্স প্রবাসীর মা রানিয়া বেগম এই মহাপ্রতারণায় ছেলের কাছ থেকে নেওয়া টাকা ফেরত ও ন্যায় বিচারের দাবিতে নিজাম উদ্দিনের শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ ও খালা শাশুড়ি তানিসা জান্নাত ইবা-কে আসামি করে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার পিবিআই-কে নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় বুধবার (১০ নভেম্বর) রাতে নিঃস্ব ফ্রান্স প্রবাসী নিজাম উদ্দিনের বাবা খলিলুর রহমান, মা রানিয়া বেগম চাচা মাসুকুর রহমান, আছার উদ্দিন, চাচি ছাবিনা ইয়াসমিন, লুৎফা বেগম, চাচাতো বোন মাছুমা আক্তার প্রমুখ বড়লেখায় সংবাদ সম্মেলন করেছেন।

নাজিম উদ্দিনের মা রানিয়া বেগম জানান, ২০২২ সালে তার ছেলের সঙ্গে ছামিয়ার বিয়ে হয়। কিছুদিন পর, ছেলের শাশুড়ি আমিনা বেগম, শ্যালক তামিম আহমদ এবং খালা শাশুড়ি ইবা প্রস্তাব দেন পুত্রবধূকে যুক্তরাজ্য পাঠাতে পারবেন। সেখান থেকে পরে ফ্রান্সে নেওয়া সহজ হবে। ভিসা প্রক্রিয়ার জন্য তারা আমাদের কাছে ২৭ লাখ টাকা চান। তাদের কথায় আমরা সর্বশেষ ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ৮ লাখ ৫৬ হাজার ২০০ টাকার দাগসহ ২৭ লাখ টাকা তুলে দিই। এর পাশাপাশি আমার ছেলে তার স্ত্রীকে লন্ডন থেকে ফ্রান্সে নিতে আরও আড়াই লাখ টাকা খরচ করে। তারা মোট ২৯ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি করেছে।

কিন্তু আমার ছেলে যখন তার স্ত্রীকে ফ্রান্সে নিয়ে সংসার শুরু করে তখন জানতে পারে আসামিদের প্ররোচনায় তার স্ত্রী ছামিয়াকে গোপনে তারেক আহমদ নামে এক প্রবাসীর সঙ্গে দ্বিতীয় বিয়ে দিয়েছেন। এজন্য ফ্রান্সে যাওয়ার কয়েক দিনের মধ্যে তানজিলা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে ৬ মাস জেল খাটায় এবং পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আমিনা বেগম, তামিম আহমদ ও তানিসা জান্নাত বলেন, নাজিম উদ্দিন তার স্ত্রীকে লন্ডন পাঠানোর খরচ বাবদ টাকা দিয়েছে। সে লন্ডন থেকে তার স্ত্রীকে ফ্রান্সে নিয়েও গেছে। এরপরের ঘটনার দায় তাদের নয়। যেহেতেু আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আদালতই ফয়সালা দেবেন।

রানিয়া বেগমের মামলার কৌশলী অ্যডভোকেট ইয়াছিন আলী জানান, আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পিবিআই মৌলভীবাজারকে নির্দেশ প্রদান করেছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481