ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা Logo ইরান কিছুতেই আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান Logo ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি

ফেব্রুয়ারিতে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে: জি এম কাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বললেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি এখানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকারি দল এবং বিএনপিকে আধা-সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন।

এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে জি এম কাদের বলেন, ‘একটি দলের দুজন সদস্য সরকারে রয়েছে, তারা প্রটোকল পাচ্ছে। জামায়াতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে, সব করতে পারছে।’

আর বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা-সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে।’

জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টি কখনও আওয়ামী লীগের দোসর ছিল না। সবসময় হাসিনা সরকারের সমালোচনা করেছে, আর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা দল থেকে চলে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ক্লাস্টার বোমা হামলা

ফেব্রুয়ারিতে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে: জি এম কাদের

আপডেট সময় ০৯:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বললেন, শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, কিন্তু এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা-সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি এখানে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকারি দল এবং বিএনপিকে আধা-সরকারি দল হিসেবে আখ্যায়িত করেছেন।

এনসিপি ও জামায়াতকে ইঙ্গিত করে জি এম কাদের বলেন, ‘একটি দলের দুজন সদস্য সরকারে রয়েছে, তারা প্রটোকল পাচ্ছে। জামায়াতসহ তারা মোটামুটি সরকারের সব সুবিধা ভোগ করছে। তারা যা করতে চাইছে, সব করতে পারছে।’

আর বিএনপিকে আধা সরকারি দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকতে ইচ্ছুক, আধা-সরকারি দল চাচ্ছে দ্রুত নির্বাচন। সেখান থেকেই ৫, ১০, ৫০ বছর ক্ষমতায় থাকার বিষয়টি এসেছে।’

জি এম কাদের দাবি করেন, জাতীয় পার্টি কখনও আওয়ামী লীগের দোসর ছিল না। সবসময় হাসিনা সরকারের সমালোচনা করেছে, আর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা দল থেকে চলে গেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481