ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসি আনোয়ারুল বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পিআর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটির অপেক্ষায় আছি।

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও বেশ কয়েকটি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা এখনো আন্দোলনে আছে, তাদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এছাড়া, প্রবাসী ও কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু করা হবে। একই সঙ্গে যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থাও কমিশন গ্রহণ করেছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

আপডেট সময় ১২:০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

গণভোটের বিষয়টি এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় ইসি আনোয়ারুল বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পিআর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটির অপেক্ষায় আছি।

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও বেশ কয়েকটি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা এখনো আন্দোলনে আছে, তাদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এছাড়া, প্রবাসী ও কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু করা হবে। একই সঙ্গে যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থাও কমিশন গ্রহণ করেছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481