ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) নির্বাচনি এলাকার ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে দলের মনোনয়ন পাওয়ার পর থেকে তার প্রতিনিধি হিসেবে রফিকুল আলম মজনু নিয়মিত গণসংযোগ করছেন। মজনু সাংবাদিকদের বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। ধানের শীষের গণসংযোগে এলাকার মানুষ বেশ উজ্জীবিত। ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

মজনু বলেন, গত ১৬ বছর এই এলাকার মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবার তারা ধানের শীষে ভোট দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে মজনু বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ এই এলাকায় কোনো উন্নয়নই করেনি। তারা (আওয়ামী লীগ) নিজেদের উন্নয়ন করেছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেননি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করার অঙ্গীকার করে বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নির্বাচনে জনসংযোগে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মশিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবদীন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

ফেনীতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ

আপডেট সময় ১০:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী) নির্বাচনি এলাকার ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে দলের মনোনয়ন পাওয়ার পর থেকে তার প্রতিনিধি হিসেবে রফিকুল আলম মজনু নিয়মিত গণসংযোগ করছেন। মজনু সাংবাদিকদের বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। ধানের শীষের গণসংযোগে এলাকার মানুষ বেশ উজ্জীবিত। ভোটাররা ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

মজনু বলেন, গত ১৬ বছর এই এলাকার মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবার তারা ধানের শীষে ভোট দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে মজনু বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ এই এলাকায় কোনো উন্নয়নই করেনি। তারা (আওয়ামী লীগ) নিজেদের উন্নয়ন করেছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন করেননি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করার অঙ্গীকার করে বেগম জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নির্বাচনে জনসংযোগে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য মশিউর রহমান খোকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রাশেদা আক্তার রুমা, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মোমিন, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবদীন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481