ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বে সময়টা যে পাল্টে যাচ্ছে, তার সবচেয়ে জোরালো প্রমাণ হয়তো এটাই—প্রায় দুই দশক পর ফিফপ্রো বর্ষসেরা দলে নেই লিওনেল মেসির নাম। এবার সেই জায়গায় এখন দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা—উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল কিংবা কোল পালমার। এক যুগ ধরে ফুটবলে আধিপত্য দেখানো নামগুলোকে ছাপিয়ে একদল তরুণ এবার ঘোষণা দিলেন, যুগান্তর শুরু হয়ে গেছে।

ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশের ঘোষণাটা এসেছে সোমবার। খেলোয়াড়দের ভোটে গঠিত এই দলে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেম্বেলে, দোন্নারুম্মা, হাকিমি, নুনো মেন্ডেস ও ভিটিনহা—মোট পাঁচজন পিএসজি খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই করে প্রতিনিধি—পেদ্রি ও ইয়ামাল বার্সেলোনা থেকে, বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ থেকে। বাকি দু’জন ইংল্যান্ডের প্রতিনিধি, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও চেলসির নবতরকা কোল পালমার।

এই দলে সবচেয়ে বড় আলোড়ন এনেছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রজন্মের ব্যবধান। অন্যদিকে, উসমান দেম্বেলে—যিনি এবার ব্যালন ডি’অর জিতেছেন—নিজের সেরা মৌসুমের পুরস্কার পেলেন এখানেও।

তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা মেসির অনুপস্থিতি। ১৭ বছর টানা এই দলে থাকা আর্জেন্টাইন মহাতারকা টানা দ্বিতীয়বার জায়গা পেলেন না। মায়ামিতে গিয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু ভোটে জায়গা করে নিতে পারেননি।

একইসঙ্গে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহও। বিশেষ করে সালাহ—যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট দুই তালিকাতেই শীর্ষে থেকে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছিলেন—তার না থাকা অনেককেই অবাক করেছে।

যুগের পর যুগ মেসি-রোনালদোর দখলে থাকা ফুটবল বিশ্ব এখন ধীরে ধীরে নতুন মালিকদের হাতে যাচ্ছে। ফিফপ্রো একাদশের নাম দেখে মনে হচ্ছে, আগামী দশকের মুখগুলো আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ২০২৫:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানসিটি)

রক্ষণভাগ: আচরাফ হাকিমি (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ড: ভিটিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কোল পালমার (চেলসি)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ ঘোষণা, জায়গা পেলেন কারা?

আপডেট সময় ০৩:৪১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

ফুটবল বিশ্বে সময়টা যে পাল্টে যাচ্ছে, তার সবচেয়ে জোরালো প্রমাণ হয়তো এটাই—প্রায় দুই দশক পর ফিফপ্রো বর্ষসেরা দলে নেই লিওনেল মেসির নাম। এবার সেই জায়গায় এখন দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের উজ্জ্বল নক্ষত্ররা—উসমান দেম্বেলে, লামিন ইয়ামাল কিংবা কোল পালমার। এক যুগ ধরে ফুটবলে আধিপত্য দেখানো নামগুলোকে ছাপিয়ে একদল তরুণ এবার ঘোষণা দিলেন, যুগান্তর শুরু হয়ে গেছে।

ফিফপ্রো বর্ষসেরা পুরুষ একাদশের ঘোষণাটা এসেছে সোমবার। খেলোয়াড়দের ভোটে গঠিত এই দলে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দেম্বেলে, দোন্নারুম্মা, হাকিমি, নুনো মেন্ডেস ও ভিটিনহা—মোট পাঁচজন পিএসজি খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই করে প্রতিনিধি—পেদ্রি ও ইয়ামাল বার্সেলোনা থেকে, বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদ থেকে। বাকি দু’জন ইংল্যান্ডের প্রতিনিধি, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও চেলসির নবতরকা কোল পালমার।

এই দলে সবচেয়ে বড় আলোড়ন এনেছেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা পেয়ে তিনি ভেঙে দিয়েছেন প্রজন্মের ব্যবধান। অন্যদিকে, উসমান দেম্বেলে—যিনি এবার ব্যালন ডি’অর জিতেছেন—নিজের সেরা মৌসুমের পুরস্কার পেলেন এখানেও।

তবে সবচেয়ে বড় আলোচনার জায়গা মেসির অনুপস্থিতি। ১৭ বছর টানা এই দলে থাকা আর্জেন্টাইন মহাতারকা টানা দ্বিতীয়বার জায়গা পেলেন না। মায়ামিতে গিয়েও আলোচনার কেন্দ্রে ছিলেন, কিন্তু ভোটে জায়গা করে নিতে পারেননি।

একইসঙ্গে বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহও। বিশেষ করে সালাহ—যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট দুই তালিকাতেই শীর্ষে থেকে লিভারপুলকে শিরোপা এনে দিয়েছিলেন—তার না থাকা অনেককেই অবাক করেছে।

যুগের পর যুগ মেসি-রোনালদোর দখলে থাকা ফুটবল বিশ্ব এখন ধীরে ধীরে নতুন মালিকদের হাতে যাচ্ছে। ফিফপ্রো একাদশের নাম দেখে মনে হচ্ছে, আগামী দশকের মুখগুলো আমরা ইতিমধ্যেই চিনে ফেলেছি।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ২০২৫:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানসিটি)

রক্ষণভাগ: আচরাফ হাকিমি (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), নুনো মেন্ডেস (পিএসজি)

মিডফিল্ড: ভিটিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কোল পালমার (চেলসি)

আক্রমণভাগ: লামিন ইয়ামাল (বার্সেলোনা), উসমান দেম্বেলে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481