ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

প্রথমবার বন্যপ্রাণী গবেষণায় ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

দেশে বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে প্রথমবারের মতো গবেষণা অনুদান কর্মসূচি চালু করেছে বন বিভাগ। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় মোট ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

গতকাল সোমবার রাজধানীতে এ উপলক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে জমা পড়া ৪৬টি গবেষণা প্রস্তাবের মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচন করা হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর শিক্ষার্থী ও গবেষকরা কর্মশালায় তাদের গবেষণা পরিকল্পনা তুলে ধরেন।

বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের অনুদান কর্মসূচি চালু হওয়ায় তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। গবেষণা প্রস্তাবের মান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অনুদান চূড়ান্ত করা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। এছাড়া উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ শিক্ষকরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

প্রথমবার বন্যপ্রাণী গবেষণায় ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ

আপডেট সময় ০২:৫২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

দেশে বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে প্রথমবারের মতো গবেষণা অনুদান কর্মসূচি চালু করেছে বন বিভাগ। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় মোট ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

গতকাল সোমবার রাজধানীতে এ উপলক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে জমা পড়া ৪৬টি গবেষণা প্রস্তাবের মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচন করা হয়। নির্বাচিত প্রস্তাবগুলোর ওপর শিক্ষার্থী ও গবেষকরা কর্মশালায় তাদের গবেষণা পরিকল্পনা তুলে ধরেন।

বন বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দেশে বন্যপ্রাণী গবেষণায় পর্যাপ্ত অর্থায়নের ঘাটতি ছিল। প্রথমবারের মতো এ ধরনের অনুদান কর্মসূচি চালু হওয়ায় তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। গবেষণা প্রস্তাবের মান, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অনুদান চূড়ান্ত করা হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী। এছাড়া উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের বন সংরক্ষক মো. সানাউল্লাহ পাটোয়ারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রখ্যাত বন্যপ্রাণী গবেষক ও বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ শিক্ষকরা অংশ নেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481