ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন ও জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন একই পরিবারের চার বোন।

বৃহস্পতিবার রাজধানীতে গণমাধ্যমের সামনে এসে তারা জানান, ৪০ বছর ধরে তারা বাবার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাচ্ছেন না, অথচ বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিশ্রুতি ও আশ্বাসের মাধ্যমে শুধু সময়ক্ষেপণ করা হয়েছে।

বোনদের দাবি, তাদের বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা সম্পূর্ণ সম্পত্তি নিজেদের দখলে রেখে ভোগ করছেন। কিন্তু বোনদের অংশ তারা কখনোই বুঝে দেননি। বহু বছর চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তারা আদালতে আশ্রয় নেন। তাদের দাবিমতে, আদালত তাদের পক্ষে স্টে–অর্ডার বা নির্দেশনা দিয়েছেন। তবে এই রায় কার্যকর করতে গেলে তারা আরও বেশি হুমকি ও চাপের মুখে পড়ে যান।

বোনেরা গণমাধ্যমকে বলেন,আমার বাবা মারা গেছেন ৪০ বছর। এই সময়ের মধ্যে একদিনও আমাদের ভাইয়েরা আমাদের সম্পত্তির বিষয়ে আমাদের সাথে বসেনি। শুধু বলেছে, দিচ্ছি, দিয়েই দেব, কিন্তু কখনও দেয়নি। এখন জানতে পারছি আমাদের সম্পত্তি নাকি গোপনে বিক্রি করে দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন যে, সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেই হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় এবং সামাজিক ও পারিবারিকভাবে অপমানিত হতে হয়। যদি সম্পদ চাই,তাহলে স্বামী পাবো না। স্বামী না থাকলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবো! এমন অপমানজনক কথা বহুবার শুনেছি। ডিপজলসহ দুই ভাইয়ের অনেক প্রভাবশালী পরিচিতি থাকায় তারা সাধারণভাবে প্রতিরোধ করার সাহস পাচ্ছিলেন না। পরিবারের ভেতরে যে কেউ প্রতিবাদ করলে তাকে একঘরে করে রাখার মতো পরিস্থিতি তৈরি হতো।

তাদের দাবি, এ ধরনের হুমকিতে তাদের সামাজিক–পারিবারিক জীবনে অস্থিরতা তৈরি হয়েছে। এমনকি কয়েকবার শারীরিক ক্ষতির আশঙ্কাও সৃষ্টি হয়েছে।

এক বোন বলেন, তার সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সে সময় ভাইদের কেউই সাহায্য করেননি বা পাশে দাঁড়াননি। আমরা ভাইদের কাছে শুধু অধিকার চেয়েছি। কিন্তু তারা কোনোদিন গুরুত্ব দেয়নি। বরং এখন শুনছি সম্পত্তি নাকি প্যাকেজ আকারে বিক্রি করে দিচ্ছে। তাহলে আমাদের প্রাপ্য অংশ কই?

বোনদের দাবি,আমরা আদালতের রায় পেয়েছি, তবু ভয়ে কার্যকর করতে পারছি না। আদালতে যাওয়ার পর তারা তাদের অধিকারের পক্ষে আদেশ পেয়েছেন। তবে আদেশ কার্যকর করা যে সহজ নয়—তা তারা স্পষ্ট বুঝতে পারছেন। তাদের দাবি, সম্পত্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর হুমকি–ধমকি আরও বেড়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে

আপডেট সময় ০২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলসহ পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখা, ভয়ভীতি প্রদর্শন ও জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন একই পরিবারের চার বোন।

বৃহস্পতিবার রাজধানীতে গণমাধ্যমের সামনে এসে তারা জানান, ৪০ বছর ধরে তারা বাবার সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাচ্ছেন না, অথচ বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিশ্রুতি ও আশ্বাসের মাধ্যমে শুধু সময়ক্ষেপণ করা হয়েছে।

বোনদের দাবি, তাদের বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা সম্পূর্ণ সম্পত্তি নিজেদের দখলে রেখে ভোগ করছেন। কিন্তু বোনদের অংশ তারা কখনোই বুঝে দেননি। বহু বছর চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তারা আদালতে আশ্রয় নেন। তাদের দাবিমতে, আদালত তাদের পক্ষে স্টে–অর্ডার বা নির্দেশনা দিয়েছেন। তবে এই রায় কার্যকর করতে গেলে তারা আরও বেশি হুমকি ও চাপের মুখে পড়ে যান।

বোনেরা গণমাধ্যমকে বলেন,আমার বাবা মারা গেছেন ৪০ বছর। এই সময়ের মধ্যে একদিনও আমাদের ভাইয়েরা আমাদের সম্পত্তির বিষয়ে আমাদের সাথে বসেনি। শুধু বলেছে, দিচ্ছি, দিয়েই দেব, কিন্তু কখনও দেয়নি। এখন জানতে পারছি আমাদের সম্পত্তি নাকি গোপনে বিক্রি করে দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন যে, সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেই হুমকি দেওয়া হয়, ভয় দেখানো হয় এবং সামাজিক ও পারিবারিকভাবে অপমানিত হতে হয়। যদি সম্পদ চাই,তাহলে স্বামী পাবো না। স্বামী না থাকলে সম্পদ নিয়ে কাকে খাওয়াবো! এমন অপমানজনক কথা বহুবার শুনেছি। ডিপজলসহ দুই ভাইয়ের অনেক প্রভাবশালী পরিচিতি থাকায় তারা সাধারণভাবে প্রতিরোধ করার সাহস পাচ্ছিলেন না। পরিবারের ভেতরে যে কেউ প্রতিবাদ করলে তাকে একঘরে করে রাখার মতো পরিস্থিতি তৈরি হতো।

তাদের দাবি, এ ধরনের হুমকিতে তাদের সামাজিক–পারিবারিক জীবনে অস্থিরতা তৈরি হয়েছে। এমনকি কয়েকবার শারীরিক ক্ষতির আশঙ্কাও সৃষ্টি হয়েছে।

এক বোন বলেন, তার সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সে সময় ভাইদের কেউই সাহায্য করেননি বা পাশে দাঁড়াননি। আমরা ভাইদের কাছে শুধু অধিকার চেয়েছি। কিন্তু তারা কোনোদিন গুরুত্ব দেয়নি। বরং এখন শুনছি সম্পত্তি নাকি প্যাকেজ আকারে বিক্রি করে দিচ্ছে। তাহলে আমাদের প্রাপ্য অংশ কই?

বোনদের দাবি,আমরা আদালতের রায় পেয়েছি, তবু ভয়ে কার্যকর করতে পারছি না। আদালতে যাওয়ার পর তারা তাদের অধিকারের পক্ষে আদেশ পেয়েছেন। তবে আদেশ কার্যকর করা যে সহজ নয়—তা তারা স্পষ্ট বুঝতে পারছেন। তাদের দাবি, সম্পত্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর হুমকি–ধমকি আরও বেড়ে গেছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481