ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

পেঁয়াজের গায়ে কালো দাগ থেকে বিপজ্জনক সংক্রমণ, জানুন প্রতিকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

খাবারের সঙ্গে পেঁয়াজ খাওয়া অবশ্যই উপকারী। কিন্তু যেসব পেঁয়াজে কালো ছত্রাক দেখা যায়, তা শরীরের পক্ষে ক্ষতিকর।

পেঁয়াজ আমাদের প্রতিদিনের খাবারের একটি অপরিহার্য অংশ। হোক তা সালাদে বা রান্নায়। তবে অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়ালে দেখা যায় কালচে দাগ বা ছত্রাকের মতো দাগ তৈরি হয়েছে।

এই দাগই হতে পারে ব্ল্যাক ফাঙ্গাস এর সংক্রমণ, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে, এই ছত্রাকের নাম অ্যাস্পারগিলাস নাইজার, যা মাটির মধ্যে স্বাভাবিকভাবে জন্মায় এবং সেখান থেকেই পেঁয়াজে সংক্রমণ ঘটায়।

এমন সংক্রমিত পেঁয়াজ খেলে অ্যালার্জি, মাথাব্যথা, পেটব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

পেঁয়াজ সাধারণত মাটির নিচে বেড়ে ওঠে, তাই সেখানে উপস্থিত ছত্রাকে সহজেই এটি সংক্রমিত হয়। অ্যাস্পারগিলাস নাইজার নামের এই ছত্রাক পেঁয়াজের বাইরের খোসা ছাড়ালে কালো বা বাদামি ছোপের আকারে দেখা দেয়। হাত দিয়ে ঘষলে দাগগুলো সহজেই উঠে যায়। আর এটি সংক্রমিত পেঁয়াজের প্রধান লক্ষণ।

এই ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত প্রাণঘাতী নয়। তবে যাদের অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। তাই এমন পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকাই শ্রেয়।

যদি পেঁয়াজে কালো দাগ দেখা যায়, তাহলে খোসা ছাড়িয়ে আরও এক-দুটি স্তর ফেলে দিয়ে খাওয়া উচিত। ফ্রিজে রাখা পেঁয়াজেও এই ফাঙ্গাসের বৃদ্ধি হতে পারে। তাই দীর্ঘদিন ধরে পেয়াজ সংরক্ষণ না করাই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেঁয়াজ খাওয়ার আগে ভালো করে খোসা ছাড়িয়ে, ধুয়ে এবং দাগ আছে কি না তা পরীক্ষা করে নেওয়া উচিত। কারণ কালো দাগযুক্ত পেঁয়াজ খেলে হতে পারে মাথাব্যথা, পেটব্যথা, বমি ও ডায়রিয়া। তাই এই ধরনের পেঁয়াজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

পেঁয়াজের গায়ে কালো দাগ থেকে বিপজ্জনক সংক্রমণ, জানুন প্রতিকার

আপডেট সময় ০৮:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

খাবারের সঙ্গে পেঁয়াজ খাওয়া অবশ্যই উপকারী। কিন্তু যেসব পেঁয়াজে কালো ছত্রাক দেখা যায়, তা শরীরের পক্ষে ক্ষতিকর।

পেঁয়াজ আমাদের প্রতিদিনের খাবারের একটি অপরিহার্য অংশ। হোক তা সালাদে বা রান্নায়। তবে অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়ালে দেখা যায় কালচে দাগ বা ছত্রাকের মতো দাগ তৈরি হয়েছে।

এই দাগই হতে পারে ব্ল্যাক ফাঙ্গাস এর সংক্রমণ, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে, এই ছত্রাকের নাম অ্যাস্পারগিলাস নাইজার, যা মাটির মধ্যে স্বাভাবিকভাবে জন্মায় এবং সেখান থেকেই পেঁয়াজে সংক্রমণ ঘটায়।

এমন সংক্রমিত পেঁয়াজ খেলে অ্যালার্জি, মাথাব্যথা, পেটব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

পেঁয়াজ সাধারণত মাটির নিচে বেড়ে ওঠে, তাই সেখানে উপস্থিত ছত্রাকে সহজেই এটি সংক্রমিত হয়। অ্যাস্পারগিলাস নাইজার নামের এই ছত্রাক পেঁয়াজের বাইরের খোসা ছাড়ালে কালো বা বাদামি ছোপের আকারে দেখা দেয়। হাত দিয়ে ঘষলে দাগগুলো সহজেই উঠে যায়। আর এটি সংক্রমিত পেঁয়াজের প্রধান লক্ষণ।

এই ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত প্রাণঘাতী নয়। তবে যাদের অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। তাই এমন পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকাই শ্রেয়।

যদি পেঁয়াজে কালো দাগ দেখা যায়, তাহলে খোসা ছাড়িয়ে আরও এক-দুটি স্তর ফেলে দিয়ে খাওয়া উচিত। ফ্রিজে রাখা পেঁয়াজেও এই ফাঙ্গাসের বৃদ্ধি হতে পারে। তাই দীর্ঘদিন ধরে পেয়াজ সংরক্ষণ না করাই ভালো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, পেঁয়াজ খাওয়ার আগে ভালো করে খোসা ছাড়িয়ে, ধুয়ে এবং দাগ আছে কি না তা পরীক্ষা করে নেওয়া উচিত। কারণ কালো দাগযুক্ত পেঁয়াজ খেলে হতে পারে মাথাব্যথা, পেটব্যথা, বমি ও ডায়রিয়া। তাই এই ধরনের পেঁয়াজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481