ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন

‘পূজায় অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর তৈরি একই সূত্রে গাঁথা’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরও পূজা ভালো হয়েছে। সব চক্রান্ত নস্যাৎ করা হয়েছে বলেও মন্তব্য তার।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ৭৯৩টির বেশি মন্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল। ভারতে দুর্গাপূজায় অসুরের মুখ প্রধান উপদেষ্টা ড. ইউনূসর আদলে দেয়াও এর অংশ। এটা একই সূত্রে গাঁথা ছিল।

জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে। অসুরের মুখে দাড়ি লাগানো নিয়ে তদন্ত চলছে।

এসময় খাগড়াছড়ির ঘটনায় ভারতকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের জবাব দেননি। তিনি বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকরা ভালো জানেন। এসময় দেশপ্রেমিক হিসেবে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চান তিনি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

‘পূজায় অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর তৈরি একই সূত্রে গাঁথা’

আপডেট সময় ০৩:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

দুর্গাপূজা ও খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপরও পূজা ভালো হয়েছে। সব চক্রান্ত নস্যাৎ করা হয়েছে বলেও মন্তব্য তার।

রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ৭৯৩টির বেশি মন্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল। ভারতে দুর্গাপূজায় অসুরের মুখ প্রধান উপদেষ্টা ড. ইউনূসর আদলে দেয়াও এর অংশ। এটা একই সূত্রে গাঁথা ছিল।

জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে। অসুরের মুখে দাড়ি লাগানো নিয়ে তদন্ত চলছে।

এসময় খাগড়াছড়ির ঘটনায় ভারতকে দায়ী করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ভারতের পরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের জবাব দেননি। তিনি বলেন, এ ক্ষেত্রে সাংবাদিকরা ভালো জানেন। এসময় দেশপ্রেমিক হিসেবে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চান তিনি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481