ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Logo ২০২৬ হতে পারে রেকর্ডভাঙা গরমের বছর

পুরো মাস রাউটার চালালে যত টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকা মানে সঙ্গে থাকে ওয়াই-ফাই রাউটারও। রাউটার চালু করলেই স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি—সব ডিভাইসে মিলছে তারবিহীন ইন্টারনেট। কিন্তু প্রশ্ন হলো, পুরো মাস রাউটার চালালে বিদ্যুৎ বিল কত আসে?

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার পাওয়া যায়। বাসার সাধারণ রাউটারের দাম থাকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। অফিস বা প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী রাউটার কিনতে খরচ হয় ৩ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

অনেকের মনেই প্রশ্ন আসে, সারা দিন রাউটার চালু থাকলে কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে? বাসার রাউটার সাধারণত ৯ থেকে ১২ ভোল্ট ও ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার ক্ষমতার হয়ে থাকে। ধরা যাক, একটি রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার। বিদ্যুৎ খরচের হিসাব হবে— ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

বাংলাদেশে বিদ্যুৎ বিলের হিসাব কিলোওয়াট–ঘণ্টা হিসেবে করা হয়। ৫.৪ ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে দাঁড়ায় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ এক ঘণ্টায় এই রাউটার খরচ করবে ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ। অর্থাৎ, রাউটারটি এক ঘণ্টায় এতটুকুই বিদ্যুৎ খরচ করে।

বিদ্যুতের বর্তমান মূল্যহার (১ মার্চ ২০২৩ থেকে কার্যকর ও এখনও চালু)

০–৭৫ ইউনিট: ৪.৮৫ টাকা প্রতি ইউনিট
৭৬–২০০ ইউনিট: ৬.৬৩ টাকা প্রতি ইউনিট
২০১–৩০০ ইউনিট: ৬.৯৫ টাকা প্রতি ইউনিট
৩০১–৪০০ ইউনিট: ৭.৩৪ টাকা প্রতি ইউনিট
৪০১–৬০০ ইউনিট: ১১.৫১ টাকা প্রতি ইউনিট
যদি প্রতি ইউনিট ৬.৬৩ টাকা ধরা হয় তবে প্রতি ঘণ্টায় খরচ হবে:

৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ০.০৩৫ টাকা (৪ পয়সারও কম)।
২৪ ঘণ্টা চালালে খরচ হবে: প্রায় ০.৮৪ টাকা।

এক মাস (৩০ দিন) চালালে খরচ দাঁড়াবে: ২৫ টাকার একটু বেশি।
অর্থাৎ, সারা মাস ২৪ ঘণ্টা রাউটার চালালেও বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

পুরো মাস রাউটার চালালে যত টাকা বিদ্যুৎ বিল গুনতে হয়

আপডেট সময় ০৭:২৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকা মানে সঙ্গে থাকে ওয়াই-ফাই রাউটারও। রাউটার চালু করলেই স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি—সব ডিভাইসে মিলছে তারবিহীন ইন্টারনেট। কিন্তু প্রশ্ন হলো, পুরো মাস রাউটার চালালে বিদ্যুৎ বিল কত আসে?

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রাউটার পাওয়া যায়। বাসার সাধারণ রাউটারের দাম থাকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। অফিস বা প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী রাউটার কিনতে খরচ হয় ৩ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত।

অনেকের মনেই প্রশ্ন আসে, সারা দিন রাউটার চালু থাকলে কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে? বাসার রাউটার সাধারণত ৯ থেকে ১২ ভোল্ট ও ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার ক্ষমতার হয়ে থাকে। ধরা যাক, একটি রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার। বিদ্যুৎ খরচের হিসাব হবে— ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

বাংলাদেশে বিদ্যুৎ বিলের হিসাব কিলোওয়াট–ঘণ্টা হিসেবে করা হয়। ৫.৪ ওয়াটকে কিলোওয়াটে রূপান্তর করলে দাঁড়ায় ০.০০৫৪ কিলোওয়াট। অর্থাৎ এক ঘণ্টায় এই রাউটার খরচ করবে ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ। অর্থাৎ, রাউটারটি এক ঘণ্টায় এতটুকুই বিদ্যুৎ খরচ করে।

বিদ্যুতের বর্তমান মূল্যহার (১ মার্চ ২০২৩ থেকে কার্যকর ও এখনও চালু)

০–৭৫ ইউনিট: ৪.৮৫ টাকা প্রতি ইউনিট
৭৬–২০০ ইউনিট: ৬.৬৩ টাকা প্রতি ইউনিট
২০১–৩০০ ইউনিট: ৬.৯৫ টাকা প্রতি ইউনিট
৩০১–৪০০ ইউনিট: ৭.৩৪ টাকা প্রতি ইউনিট
৪০১–৬০০ ইউনিট: ১১.৫১ টাকা প্রতি ইউনিট
যদি প্রতি ইউনিট ৬.৬৩ টাকা ধরা হয় তবে প্রতি ঘণ্টায় খরচ হবে:

৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ০.০৩৫ টাকা (৪ পয়সারও কম)।
২৪ ঘণ্টা চালালে খরচ হবে: প্রায় ০.৮৪ টাকা।

এক মাস (৩০ দিন) চালালে খরচ দাঁড়াবে: ২৫ টাকার একটু বেশি।
অর্থাৎ, সারা মাস ২৪ ঘণ্টা রাউটার চালালেও বিদ্যুৎ খরচ খুব বেশি হয় না।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481