ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

পিরোজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।শুক্রবার (৩ অক্টোবর) ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

‎নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

‎তিনি আরো বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।

একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোনো রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদারসহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

পিরোজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপডেট সময় ০৫:৫০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।শুক্রবার (৩ অক্টোবর) ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

‎নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

‎তিনি আরো বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।

একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোনো রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদারসহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481