ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মূলহোতা টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মিত্র থেকে শত্রু হওয়া পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষে বহু সেনা ও সন্ত্রাসী সদস্যদের হত্যার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে পাকিস্তান অভিযোগ করেছে যে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) কে নিজ দেশে আশ্রয় দিয়েছে আফগানিস্তান সরকার। এক্ষেত্রে ভারত এ সংগঠনটিকে অর্থ দিয়ে সহযোগীতা করছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ভারত ও আফগানিস্তান।

সাম্প্রতিক এ যুদ্ধের মূলহোতা হিসেবে দেখা হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদকে। ইসলামাবাদ দাবি করছে, তিনি পাকিস্তানের ভেতরে প্রায় প্রতিদিনের হামলার নির্দেশ দিচ্ছেন।

বুধবার (১৫ অক্টোবর) একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পাকিস্তান অভিযোগ করছে মেহসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা এখনো আফগানিস্তানে আশ্রয় নিচ্ছেন।

এর আগে গত সপ্তাহে কাবুলে একটি বিমান হামলা চালায় পাকিস্তান। মেহসুদকে বহনকারী বলে ধারণা করা একটি সাঁজোয়া গাড়িকে লক্ষ্য হামলা চালানো হয়। তবে পাকিস্তান সরকার এখনো হামলার দায় স্বীকার করেনি। এটি ২০২২ সালে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার পর কাবুলে পাকিস্তানের প্রথম বিমান হামলা।

জানা গেছে, নূর ওয়ালি মেহসুদ ২০১৮ সালে টিটিপির নেতৃত্বে আসেন। এর আগে এ সংগঠনের তিনজন নেতা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। পাকিস্তানি সেনা অভিযানে গোষ্ঠীটি তখন আফগানিস্তানে পিছু হটেছিল।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক দক্ষতার মাধ্যমে মেহসুদ গোষ্ঠীকে পুনরুজ্জীবিত করেছেন, নতুন কৌশল নিয়েছেন এবং বিভক্ত গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করেছেন।

২০২১ সালে আফগান তালেবানের ক্ষমতায় ফেরার পর টিটিপি আরও স্বাধীনভাবে চলাচল ও অস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছে। যার ফলে পাকিস্তানে বিশেষত আফগান সীমান্তঘেঁষা উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা বৃদ্ধি পেয়েছে।

মেহসুদ নিজেকে পশতুন জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন এবং আফগান তালেবানের মতো একটি শাসনব্যবস্থা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রতিষ্ঠা করতে চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মূলহোতা টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ

আপডেট সময় ০৩:১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

মিত্র থেকে শত্রু হওয়া পাকিস্তান ও আফগানিস্তানে মধ্যে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষে বহু সেনা ও সন্ত্রাসী সদস্যদের হত্যার ঘটনা ঘটেছে। এক্ষেত্রে পাকিস্তান অভিযোগ করেছে যে সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) কে নিজ দেশে আশ্রয় দিয়েছে আফগানিস্তান সরকার। এক্ষেত্রে ভারত এ সংগঠনটিকে অর্থ দিয়ে সহযোগীতা করছে। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ভারত ও আফগানিস্তান।

সাম্প্রতিক এ যুদ্ধের মূলহোতা হিসেবে দেখা হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদকে। ইসলামাবাদ দাবি করছে, তিনি পাকিস্তানের ভেতরে প্রায় প্রতিদিনের হামলার নির্দেশ দিচ্ছেন।

বুধবার (১৫ অক্টোবর) একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও পাকিস্তান অভিযোগ করছে মেহসুদ ও তার ঘনিষ্ঠ সহযোগীরা এখনো আফগানিস্তানে আশ্রয় নিচ্ছেন।

এর আগে গত সপ্তাহে কাবুলে একটি বিমান হামলা চালায় পাকিস্তান। মেহসুদকে বহনকারী বলে ধারণা করা একটি সাঁজোয়া গাড়িকে লক্ষ্য হামলা চালানো হয়। তবে পাকিস্তান সরকার এখনো হামলার দায় স্বীকার করেনি। এটি ২০২২ সালে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার পর কাবুলে পাকিস্তানের প্রথম বিমান হামলা।

জানা গেছে, নূর ওয়ালি মেহসুদ ২০১৮ সালে টিটিপির নেতৃত্বে আসেন। এর আগে এ সংগঠনের তিনজন নেতা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। পাকিস্তানি সেনা অভিযানে গোষ্ঠীটি তখন আফগানিস্তানে পিছু হটেছিল।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক দক্ষতার মাধ্যমে মেহসুদ গোষ্ঠীকে পুনরুজ্জীবিত করেছেন, নতুন কৌশল নিয়েছেন এবং বিভক্ত গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করেছেন।

২০২১ সালে আফগান তালেবানের ক্ষমতায় ফেরার পর টিটিপি আরও স্বাধীনভাবে চলাচল ও অস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছে। যার ফলে পাকিস্তানে বিশেষত আফগান সীমান্তঘেঁষা উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা বৃদ্ধি পেয়েছে।

মেহসুদ নিজেকে পশতুন জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন এবং আফগান তালেবানের মতো একটি শাসনব্যবস্থা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রতিষ্ঠা করতে চান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481