ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ বছর পর ভারতগামী ফ্লাইট চালু করছে চীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পাঁচ বছর বন্ধ থাকার পর পুনরায় ভারতগামী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি।

এয়ারলাইনের ওয়েবসাইটে দেখা গেছে, সপ্তাহে তিন দিন—বুধবার, শনিবার ও রোববার—এই রুটে ফ্লাইট চলবে। শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি নিয়ে রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাবে কোনো মন্তব্য করেনি চায়না ইস্টার্ন কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাঁচ বছর বন্ধ থাকার পর চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে।

এই ঘোষণা আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত বছরের মধ্যে প্রথম চীন সফরের পর। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন গিয়েছিলেন। ওই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভারত-চীন বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি।

ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংহাই-দিল্লি রুটে ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে ভারতের বৃহত্তম বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো ঘোষণা দিয়েছিল, তারা কলকাতা ও গুয়াংজুর মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করবে। তখন গুয়াংজু বাইইউন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা গুয়াংজু-দিল্লি রুটসহ আরও সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী।

২০২০ সালে কোভিড মহামারির সময় দুই দেশের সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন চীনা ও ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয় এবং ফ্লাইট চালু আর হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্যনীতির প্রভাবেই চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন। তিনি যুক্তি দিয়েছেন, ভারত এখনো রাশিয়া থেকে তেল আমদানি করছে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নকেও চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন ট্রাম্প, রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

পাঁচ বছর পর ভারতগামী ফ্লাইট চালু করছে চীন

আপডেট সময় ১০:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

পাঁচ বছর বন্ধ থাকার পর পুনরায় ভারতগামী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত চায়না ইস্টার্ন এয়ারলাইনস। আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি।

এয়ারলাইনের ওয়েবসাইটে দেখা গেছে, সপ্তাহে তিন দিন—বুধবার, শনিবার ও রোববার—এই রুটে ফ্লাইট চলবে। শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি নিয়ে রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাবে কোনো মন্তব্য করেনি চায়না ইস্টার্ন কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাঁচ বছর বন্ধ থাকার পর চীন ও ভারতের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট আবার চালু হতে যাচ্ছে।

এই ঘোষণা আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত বছরের মধ্যে প্রথম চীন সফরের পর। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন গিয়েছিলেন। ওই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ভারত-চীন বাণিজ্য ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি।

ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংহাই-দিল্লি রুটে ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে ভারতের বৃহত্তম বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো ঘোষণা দিয়েছিল, তারা কলকাতা ও গুয়াংজুর মধ্যে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করবে। তখন গুয়াংজু বাইইউন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা গুয়াংজু-দিল্লি রুটসহ আরও সরাসরি ফ্লাইট চালু করতে আগ্রহী।

২০২০ সালে কোভিড মহামারির সময় দুই দেশের সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন চীনা ও ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয় এবং ফ্লাইট চালু আর হয়নি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্যনীতির প্রভাবেই চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের ওপর শুল্কহার বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন। তিনি যুক্তি দিয়েছেন, ভারত এখনো রাশিয়া থেকে তেল আমদানি করছে। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নকেও চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন ট্রাম্প, রাশিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে।

সূত্র: আল জাজিরা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481